১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নবী সা.র জীবনী নিয়ে সম্মেলন বার্মিংহামে

পুবের কলম,ওয়েবডেস্ক: ‘লাইফ অফ প্রফেট মুহম্মদ সা.’- এই শিরোনামে  সেপ্টেম্বরের ৩০ তারিখে ব্রিটেনের বার্মিংহাম শহরে একটি বিরাট সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে অংশ নিতে দেশ বিদেশের বহু জনপ্রিয় স্কলার, কমিউনিটি নেতা ও ধর্মীয় নেতারা বার্মিংহাম যাবেন। সম্মেলনে অংশ নিতে পারবেন অমুসলিমরাও। ইভেন্টটির আয়োজক সংস্থা হল ইসলাম চ্যানেল। ইসলাম চ্যানেলের ওয়েবসাইটে লেখা, ‘রাবি আল-আউয়াল মাসে রাসূল সা.র সম্মানে এই সম্মেলনের আয়োজন। এতে নবী সা.র জীবন এবং তাঁর দেখানো পথ ও শিক্ষা নিয়ে আলোচনা করবেন স্কলার ও আলেমরা।’ ওয়েবসাইটে আরও লেখা, ‘মুসলিম ও অমুসলিমদের জন্য একসঙ্গে এসে মতামত বিনিময়ের এটা একটা দারুন সুযোগ।’ সম্মেলনে স্পিকার হিসাবে দেখা যাবে ইসলামিক চ্যানেলের প্রতিষ্ঠাতা মুহম্মদ আলি হারাথকে। বক্তা হিসাবে আরও থাকবেন, জোনাম ভ্যান ক্লাভারেন নাইমা রবার্টস, প্রফেসর জোয়েল হেওয়ার্ড, ড. মুশারফ হোসেন ও অন্যান্যরা। সম্মেলনের দিন ইসলামি প্রদর্শনীর ব্যবস্থাও করা হচ্ছে। আরও থাকছে একটি শিক্ষা কেন্দ্র, একটি শপিং প্যাভিলিয়ন ও নেটওয়ার্কিং করার সুযোগ। ঐতিহাসিকদের ধারণা, নবী রাসূল সা. খুব সম্ভবত ৫৭০ খ্রিস্টাধে রাবি আল-আউয়াল মাসের ১২ তারিখে জন্মগ্রহণ করেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নবী সা.র জীবনী নিয়ে সম্মেলন বার্মিংহামে

আপডেট : ২৮ অগাস্ট ২০২৩, সোমবার