১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মণিপুর ইস্যুতে ৫ দিন আলোচনার দাবি কং বিধায়কদের, মুলতুবি বিধানসভা

পুবের কলম, ওয়েবডেস্ক : কংগ্রেস বিধায়কদের হই হট্টোগোলের জেরে মঙ্গলবার মণিপুর বিধানসভা মুলতুবি করে দেওয়া হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংয়ের নেতৃত্বে বিরোধী বিধায়করা বলেন, জাতিগত বিবাদ-বিধ্বস্ত রাজ্যের অস্থির পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য একদিন যথেষ্ট নয়। বিরোধী কংগ্রেসের অধিবেশন আরও পাঁচ দিন প্রয়োজন। দিন বাড়ানোর দাবি করার পরেও ২৯ আগস্ট মণিপুরে সংক্ষিপ্ততম বিধানসভা অধিবেশন হয়।

সংসদ এদিন সকাল ১১ টায় শুরু হলেও, কিছুক্ষণ পরেই কংগ্রেস বিধায়কদের দিন বাড়ানোর দাবি তোলার পরেই হই-হট্টোগোলের জেরে মুলতুবি করে দেওয়া হয়। স্পিকার থকচম সত্যব্রত এই বিধানসভা স্থগিতের নির্দেশ দেন। এমনকি সিএলপি নেতা ওকরাম ইবোবি কংগ্রেসের ৫ দিনের মেয়াদ বাড়ানোর দাবিতে বক্তব্য পেশ করাকালীন স্পিকার বিধানসভা মুলতুবির রায় দেন। বর্ষীয়ান রাজনীতিবিদ ও জয় বলেন, ‘একদিনের অধিবেশন জনগণের স্বার্থে নয়, সম্পূর্ণরূপে নির্বাচিত সদস্যদের স্বার্থে ছিল। ছয় মাসের মধ্যে অধিবেশন না হলে বিজেপি নেতৃত্বাধীন সরকার থাকবে না। ছয় মাসের সময়সীমা শেষ হচ্ছে ২ সেপ্টেম্বর।’
ও. জয় এদিনের এই অধিবেশন স্থগিতকে ইতিহাসের কালো দিন বলে আখ্যা দেন। পাশাপাশি ইবোবির বক্তব্য, ‘পাঁচদিনের সময় অর্থপূর্ণ আলোচনার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু তা প্রত্যাখান করে দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী বীরেন সিং বক্তব্যে বলেন, ‘সহিংসতার ঘটনায় আমরা শহিদদের প্রতি শোক জ্ঞাপন করছি। বিধানসভা সম্প্রীতির মধ্য দিয়ে সব কিছু সমাধান করবে।’ এদিন চন্দ্রযান-৩ এর নেপথ্যে থাকা ইসরোর বিজ্ঞানী, মণিপুরের বাসিন্দা এন রঘু সিংকে সংবর্ধনা জানানো হয়। এদিনের বিধানসভায় ১০ জন কুকি বিধায়ক অনুপস্থিত ছিলেন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মণিপুর ইস্যুতে ৫ দিন আলোচনার দাবি কং বিধায়কদের, মুলতুবি বিধানসভা

আপডেট : ২৯ অগাস্ট ২০২৩, মঙ্গলবার