১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বদলীয় প্রতিনিধিরা বিদেশ থেকে ফিরলেই সংসদের বিশেষ অধিবেশন ডাকার আর্জি মমতার

পুবের কলম প্রতিবেদক: ভারত সীমান্তে পাক সন্ত্রাস ও অপারেশন সিঁদুর নিয়ে বিশ্বকে জানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ নয় ভারতীয় সংসদের প্রতিনিধি দল গিয়েছেন বিদেশে। এই প্রতিনিধি দল দেশে ফেরার পরে কেন্দ্রের কাছে  সংসদের বিশেষ অধিবেশনের জন্য আবেদন জানানের তৃণমূল সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘অন্য কারও’ আগে বিস্তারিত দেশবাসীর জানা উচিত।

কিন্তু এই ‘অন্য কেউ’ কে? সে সম্পর্কে পোস্টে অবশ্য কিছু জানাননি তৃণমূল সুপ্রিমো। তবে তিনি যেভাবে ক্যাপিটাল লেটারে লিখেছেন তাতে তিনি যে বিষয়টিতে বিশেষ জোর দিয়েছেন সে কথা স্পষ্ট। ভারতের বহুদলীয় প্রতিনিধি দল যখন বিদেশের সফরে রয়েছেন সেই সময় মমতার এই দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।  পর্যবেক্ষক মহলের মতে এক্ষেত্রে নাম না করলেও এই ‘অন্য কেউ’ বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকেই নিশানা করেছেন মমতা। তৃণমূল সভানেত্রীর এই পোস্ট রি-পোস্ট করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: অভিষেকের চ্যালেঞ্জে ব্যর্থ কেন্দ্র! সংসদে ‘সাদা কাগজে’ তৃণমূলের অভিনব প্রতিবাদ, পাশে অন্যান্য বিরোধী দলও

পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্বের দরবারে ভারতের বহুদলীয় সংসদের প্রতিনিধিদল  পূর্ব এশিয়ার দেশগুলোতে গিয়েছেন। শুক্রবার তারা জাপানে রয়েছেন। তৃণমূল নেত্রী এদিন পোস্ট করেছেন, বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিদল যেভাবে সন্ত্রাসবাদের স্বরূপ তুলে ধরেছে তা দেখে আমি খুশি। আমি আগে বারবার বলেছি, জাতীয় স্বার্থে এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষায় কেন্দ্রের যে কোন পদক্ষেপের পাশে আছে তৃণমূল। সাম্প্রতিক পরিস্থিতি এবং সেই সংলগ্ন সমস্ত খুঁটিনাটি এবং সর্বদল প্রতিনিধিদের বিদেশ সফর নিয়ে বিস্তারিত দেশবাসীর জানা উচিত। তাই আমি কেন্দ্রের কাছে আবেদন জানাচ্ছি প্রতিনিধিদল নিরাপদে দেশে ফিরে এলে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। এরপরেই মমতা লিখেছেন, আমি বিশ্বাস করি সংঘাত এবং তার পরবর্তী ঘটনা পরম্পরা দেশবাসীর জানার অধিকার রয়েছে অন্য কারো আগে।

আরও পড়ুন: ১ ডিসেম্বর শুরু সংসদের শীতকালীন অধিবেশন

আরও পড়ুন: উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টি-ধস, পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী

সর্বধিক পাঠিত

যুক্তরাষ্ট্রে প্রবেশে কঠোর নিয়ম, ৪২ দেশের নাগরিকদের সোশ্যাল মিডিয়া–সহ ব্যক্তিগত তথ্য যাচাই হতে পারে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সর্বদলীয় প্রতিনিধিরা বিদেশ থেকে ফিরলেই সংসদের বিশেষ অধিবেশন ডাকার আর্জি মমতার

আপডেট : ২৩ মে ২০২৫, শুক্রবার