০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দার্জিলিঙে ভয়াবহ ধস ও বন্যা, মৃত ১৭, বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং

পুবের কলম ওয়েবডেস্ক: এক রাতের টানা বৃষ্টিতে দার্জিলিঙে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। শনিবার রাতের ভারী বর্ষণে মিরিকের লোহার সেতু ভেঙে পড়ে ৯ জন এবং সুখিয়ায় ৪ জনসহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বৃষ্টিতে পাহাড়জুড়ে ধস নেমে দার্জিলিং, কালিম্পং ও সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিস্তার জল বেড়ে ১০ নম্বর জাতীয় সড়ক উঠে আসায় যান চলাচল বন্ধ। মিরিক, দুধিয়া, দিলারাম ও রোহিণী রোডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: “পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে”: আরারিয়ার সভা থেকে হুঙ্কার অমিত শাহের

আবহাওয়া দফতর জানায়, উত্তরবঙ্গে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিপর্যয় মোকাবিলায় উদ্ধারকাজ চলছে, তবে প্রতিকূল আবহাওয়ায় তা ব্যাহত হচ্ছে। জিটিএ পর্যটকদের রক গার্ডেন ও টাইগার হিলে যাওয়া থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুন: সিকিমে ৪.৬ মাত্রার ভূমিকম্প, রিখটার স্কেলে উৎসস্থল গিয়ালশিং

আরও পড়ুন: এপ্রিল থেকেই শুরু ‘যুবসাথী’: রাজ্যের বেকারদের জন্য মাসে ১৫০০ টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আবারো ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দার্জিলিঙে ভয়াবহ ধস ও বন্যা, মৃত ১৭, বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং

আপডেট : ৫ অক্টোবর ২০২৫, রবিবার