১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ ভারতের ট্রেনে প্রাইভেট কামরায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১০, বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা 

পুবের কলম, ওয়েবডেস্ক:  দক্ষিণ ভারতে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০। আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরের দিকে মাদুরাই রেলওয়ে স্টেশনের কাছে বদি লেনে পার্ক করা একটি পর্যটক ট্রেনে আগুন ধরে যায়। ঝলসে মৃত্যু হয় তীর্যযাত্রীদের। আহতদের উদ্ধার করে নিকটবর্তী মাদুরাইয়ের রাজাজি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ট্রেনের মধ্যে কফি বানানোর জন্য গ্যাস স্টোভ জ্বালায় এক তীর্থযাত্রী। তার থেকেই এখানে আগুন ধরে যায় বলে জানা গিয়েছে। শনিবার ভোর সাড়ে ৫ টা নাগাদ প্রাইভেট কোচটিতে আগুন লাগে।

মাদুরাই জেলা কালেক্টর এম এস সঙ্গীথা সাংবাদিকদের সামনে এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, ভোর সাড়ে ৫ টা নাগাদ ট্রেনের বগিতে এই আগুন লাগার ঘটনা ঘটে। প্রাইভেট বগিতে তীর্থযাত্রীরা ছিলেন। উত্তরপ্রদেশ থেকে আসছিলেন তাঁরা। এদের মধ্যে একজন গ্যাস জ্বালিয়ে কফি বানাতে যায়, তখনই সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। ৯ জনের দেহ উদ্ধার হয়েছে। অবৈধ ভাবে কিভাবে ট্রেনের মধ্যে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

রেলের আধিকারিক বলেছেন যে কোচটি শুক্রবার নাগেরকয়েল জংশনে পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের সঙ্গে সংযুক্ত ছিল এবং মাদুরাই পৌঁছানোর পরে আলাদা করা হয়েছিল। পুনালুর-মাদুরাই এক্সপ্রেসে-১৬৭৩০-এরদুর্ঘটনাগ্রস্ত কোচটি একটি প্রাইভেট ভাবে একটি দল বুক করেছিল। যা গতকাল ২৫ আগস্ট আলাদা করা হয়েছিল। ট্রেনটি নাগেরকোয়েল জংশনে সংযুক্ত ছিল। দলের কোচকে বিচ্ছিন্ন করে মাদুরাই স্ট্যাবলিং লাইনে রাখা হয়েছিল। কয়েকজন তীর্যযাত্রী আগুন দেখে আগেই নেমে যায়, ফলে তাঁরা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ভোটার তালিকা সংশোধন নিয়ে তৎপর মমতা, ভবানীপুরে বিএলএ-দের নিয়ে তৃতীয়বার বৈঠক মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দক্ষিণ ভারতের ট্রেনে প্রাইভেট কামরায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১০, বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা 

আপডেট : ২৬ অগাস্ট ২০২৩, শনিবার