পুবের কলম, ওয়েবডেস্ক: দাবানলের পর এবার ভয়াবহ বন্যার কবলে তুরস্ক। এখনও পর্যন্ত কমপক্ষে ৪০ জন মানুষের মৃত্যু হয়েছে। কৃষ্ণ সাগর উপকূলে বন্যায় কমপক্ষে ৪০ জন মানুষের প্রাণহানির পর এখনও নিখোঁজ বহু মানুষ। উত্তর তুরস্কে ব্যাপকভাবে নিখোঁজদের খোঁজ চালানোর উদ্ধারকার্য শুরু হয়েছে।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান শুক্রবার কাস্তামোনু পরিদর্শন করেন।
আরও পড়ুন:

বন্যায় দুর্গত স্বজন হারানোর প্রতি সমবেদনা জ্ঞাপন করে এরদোগান বলেন, "যত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। আমরা হারিয়ে যাওয়া নাগরিকদের ফিরিয়ে আনতে পারি না, কিন্তু আমাদের রাজ্যের কাছে যারা প্রিয়জনকে হারিয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার উপায় এবং ক্ষমতা রয়েছে।"
স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়েলু বৃহস্পতিবার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে বলেন, 'এটি আমার দেখা সবচেয়ে খারাপ প্রাকৃতিক দুর্যোগ'।
প্রসঙ্গত, সম্প্রতি বিধ্বংসী দাবানলের ভয়াবহতা কাটিয়ে ফের বন্যার কবলে তুরস্ক।