১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কমছে জন্মহার, কম বয়সে বিয়ে করলেই পুরস্কার চিনে!

পুবের কলম,ওয়েবডেস্ক: কনের বয়স ২৫ এবং তার কম হলেই মিলবে পুরস্কার! যুবক-যুবতীরা যাতে কম বয়সে বিয়ের পিঁড়িতে বসেন, সে দিকে জোর দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে চিনের একটি প্রদেশে। চিনে জন্মহার কমেছে, যা উদ্বেগ বাড়িয়েছে শি জিনপিং সরকারের। জন্মহার ঠিক রাখতে যুবক-যুবতীরা যাতে কম বয়সে বিয়ে করেন, সেই কারণেই এই উদ্যোগ নিয়েছে প্রশাসন। চ্যাংশন প্রদেশে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে- সঠিক বয়সে বিয়ে করলে এবং সন্তান প্রসব করলে পুরস্কার দেওয়া হবে দম্পতিকে। শুধু তাই নয়, শিশুদের চিকিৎসা, পড়াশোনার খরচেও ছাড় দেওয়া হবে। চিনে বিয়ের জন্য পুরুষদের বয়সের সীমা ২২। মহিলাদের ক্ষেত্রে এই বয়ঃসীমা ২০। ভারতীয় মুদ্রার হিসেবে প্রায় ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

গত ছয় দশকে নজিরবিহীনভাবে জনসংখ্যা কমেছে চিনে। সরকারি পরিসংখ্যান সংস্থা ‘ন্যাশনাল ব্যুরো স্ট্যাটিস্টিকস্’-এর তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। সেই রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে চিনের জনসংখ্যা গত ৬০ বছরে এই প্রথম বার এমন হারে কমেছে। এমনকি, ২০২২ সালে জন্মহারেও কমতি দেখা দিয়েছে চিনে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কমছে জন্মহার, কম বয়সে বিয়ে করলেই পুরস্কার চিনে!

আপডেট : ২৯ অগাস্ট ২০২৩, মঙ্গলবার