২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তর প্রদেশের আজমগড় জেলায় ঝোপের মধ্যে মিলল  ১৫ অক্টোবর থেকে নিখোঁজ দলিত কিশোরীর  গলাপচা দেহ   

Representative image

পুবের কলম ওয়েবডেস্ক:   উত্তর প্রদেশের আজমগড় জেলায় ঝোপের মধ্যে পাওয়া গেল এক দলিত কিশোরীর  গলাপচা দেহ। গত ১৫ অক্টোবর থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী। গ্রামবাসীরা মাঝৌলি গ্রামে গলাপচা দেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।  ফিঙ্গারপ্রিন্ট দল এবং ফরেনসিক স্কোয়াড সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যেই নমুনা  সংগ্রহ করেছে।

তফসিলি জাতি ও তপশিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আজমগড়ের পুলিশ সুপার রাহুল রুশিয়া বলেছেন দুষ্কৃতীরা কোনভাবেই পার পাবেনা। চিরুনি তল্লাশি চলছে। ধরা পড়বেই অপরাধীরা।

ওই নাবালিকার বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁর মেয়ে গত ১৫ অক্টোবর  বাড়ি না ফেরায় তিনি থানায় নিখোঁজ ডাইরিও করেন। পুলিশি       নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন  মৃতা কিশোরীর বাবা। পুলিশ একটু সক্রিয় হলেই হয়ত এইভাবে তাঁর সন্তানকে অকালে হারাতে হতনা।

অন্যদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই ফের  সরব হয়েছেন বিরোধীরা। যোগী রাজ্যে দলিত নারী- পুরুষের ওপর এই ধরনের অত্যাচার কোন বিচ্ছিন ঘটনা নয়। রেহাই পায়না দলিত শিশুরা। উচ্চবর্ণের হাতে নিষ্পেশিত হওয়াই যেন যোগী রাজ্যে  দলিতদের একমাত্র ভবিতব্য এমনটাই বলছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল।

সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তর প্রদেশের আজমগড় জেলায় ঝোপের মধ্যে মিলল  ১৫ অক্টোবর থেকে নিখোঁজ দলিত কিশোরীর  গলাপচা দেহ   

আপডেট : ২০ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার