১৯ জানুয়ারী ২০২৬, সোমবার, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
কংগ্রেস 'দেশের শত্রু' বলে বিতর্কিত মন্তব্য

অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মানহানির মামলা

নয়াদিল্লি: অপারেশন সিঁদুর চলাকালীন কংগ্রেস ‘দেশের শত্রুর’ পক্ষ নিয়েছিল বলে লাইভ সম্প্রচারে মন্তব্য করেছিলেন রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামী। তাঁর এই বিতর্কিত মন্তব্য নিয়ে এবার আদালতের দারস্থ হলেন কংগ্রেস নেতা পবন খেরা। দিল্লি হাইকোর্টে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন কংগ্রেস নেতা। সোমবার মানহানির মামলায় সংক্ষিপ্ত শুনানি করেন বিচারপতি পুরুষাইন্দ্র কুমার কৌরব।

আদালতে খেরা জানিয়েছেন, ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছিল তখন রিপাবলিক টিভিতে লাইভ সম্প্রচারে অর্ণব গোস্বামী মানহানিকর মন্তব্য করেছিলেন। লাইভ সম্প্রচারে অর্ণব গোস্বামী বলেছিলেন, “দল এখন দেশের শত্রুর সঙ্গে রয়েছে, আপনি যদি কংগ্রেসের ভোটার হন, তাহলে আপনিও কি দেশের শত্রু?” এরপর আদালত উল্লেখ করেছে, খেরা তাঁর ব্যক্তিগত ক্ষমতায় মামলাটি দায়ের করেছেন। তবে মন্তব্যটি রাজনৈতিক দলের বিরুদ্ধে ছিল। তাই আদালত তাঁকে (অর্ণব গোস্বামী) তাঁর অভিযোগ সংশোধন করতে বলেছে।

আরও পড়ুন:    সোনিয়ার ‘সার্বভৌমত্ব’ মন্তব্যে কমিশনে বিজেপি, ব্যাখ্যা তলব

আরও পড়ুন: চাকরি খাবেন না মন্তব্যে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা চান বিকাশ
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

SIR এর কাজে মানসিক চাপে ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে রায়দীঘিতে হাসপাতালে ভর্তি এক বিএলও

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কংগ্রেস 'দেশের শত্রু' বলে বিতর্কিত মন্তব্য

অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মানহানির মামলা

আপডেট : ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার