পুবের কলম, গুয়াহাটি: দিল্লি বিস্ফোরণ নিয়ে সামাজিক মাধ্যমে নিজের মন্তব্য শেয়ার করে প্রশাসনের রোষানলে পড়লেন এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। মঙ্গলবার কাছাড় জেলার বাসিন্দা পেশায় শিক্ষক নজরুল ইসলাম বারভুইয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, তিনি বাঁসকান্দি এনএমএইচএস স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ নিয়ে একটি ফেসবুক পোস্টে কমেন্ট করেছিলেন ওই শিক্ষক।
অভিযোগ, ওই পোস্টের কমেন্ট তিনি লেখেন, "দিল্লি বিস্ফোরণে ১৩ জন নিহত হওয়ার ঘটনাটি আসন্ন নির্বাচনের সাথে যুক্ত।" এই কমেন্ট করার পরই অসম পুলিশ তাঁকে গ্রেফতার করে।আরও পড়ুন:
আরও পড়ুন:
এদিকে দিল্লি বিস্ফোরণের ঘটনায় সামাজিক মাধ্যমে পোস্টের অভিযোগে পাঁচজন মুসলিমকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- দারংরের বাসিন্দা মত্তুর রহমান, গোয়ালপাড়ার বাসিন্দা হাসান আলী মণ্ডল, চিরাংয়ের আব্দুল লতিফ, কামরূপের ওয়াজুল কামাল এবং বঙ্গাইগাঁওয়ের নূর আমিন আহমেদ।