পুবের কলম ওয়েবডেস্ক: মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র নিয়ে মুখ খুললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর। বিবিসির দিল্লি ও মুম্বইয়ের অফিসে আয়কর হানা চলছে তিন দিন ধরে। এই আবহে দেশবিদেশের মিডিয়া ও মানবাধিকার সংগঠনগুলি সমালোচনার ঝড় তুলেছে। তবে তাতে দমে যাবার পাত্র নন ধনখর। উপরাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে তিনি তোপ দেগেছেন বিবিসির বিরুদ্ধে।
আক্রমণ করতে গিয়ে তিনি টেনে এনেছেন ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের কথাও। এদিন উপরাষ্ট্রপতি বলেন, বিকৃত ও ভুয়ো তথ্য প্রচারের মাধ্যমে বিশ্বমঞ্চে ভারতের অগ্রগতিকে খাটো করার চেষ্টা চলছে। বিবিসির নাম উল্লেখ না করেই তিনি আরও বলেন, গত শতাদ্বীতে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছিল, সাদ্দাম হুসেনের কাছে জনজীবন ধ্বংস করে ফেলার মতো অস্ত্র মজুদ আছে। এই সূত্র ধরেই ইরাক আক্রমণ করেছিল মার্কিন বাহিনী। ফাঁসি দেওয়া হয়েছিল সাদ্দামকে। পরে অবশ্য প্রমাণিত হয়েছে, সংবাদমাদ্যমের দাবি ছিল মিথ্যা। এভাবেই সাদ্দামের প্রসঙ্গ টেনে বিকৃত তথ্য থেকে সর্তক থাকার পরামর্শ দেন ধনখর। তবে মোদিকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্রে কি বিকৃত তথ্য আছে, তা এদিনের ভাষণে উল্লেখ করেননি উপরাষ্ট্রপতি। প্রসঙ্গত, এই তথ্যচিত্রটিতে মোদিকে গুজরাত দাঙ্গার জন্য দায়ী করা হয়েছে। মোদির আমলে দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা বেড়ে গেছে বলেও দাবি করা হয়েছে বিবিসির তথ্যচিত্রে।সাদ্দাম হুসেনের উপমা টেনে বিবিসিকে তোপ ধনখরের
ইমামা খাতুন
প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৫
আরও খবর
ভারতের সঙ্গে খেলতে চেয়ে বিসিসিআইকে চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
মোদি তথ্যচিত্রে গুজরাতি সংস্থার মানহানি মামলায় বিবিসিকে তলব দিল্লি হাইকোর্টের
রাজা তৃতীয় চার্লসের অভিষেকে ধনখড়
বিদেশি মুদ্রা লেনদেনের আইন লঙ্ঘনের অভিযোগে বিবিসির বিরুদ্ধে মামলা দায়ের ইডির
৬০ ঘণ্টা পর বিবিসি'র দিল্লি-মুম্বাই অফিসে আয়কর অভিযানের 'রুটিন মাফিক সমীক্ষা' সমাপ্ত
৬০ ঘণ্টা পর বিবিসি'র দিল্লি-মুম্বাই অফিসে আয়কর অভিযানের 'রুটিন মাফিক সমীক্ষা' সমাপ্ত
বিবিসি তথ্যচিত্র কাণ্ডের প্রভাব কংগ্রেসে, দল ছাড়লেন অনিল অ্যান্টনি
বিবিসি তথ্যচিত্র কাণ্ডের প্রভাব কংগ্রেসে, দল ছাড়লেন অনিল অ্যান্টনি
সরকারি গাড়ি ব্যবহারে কড়াকড়ি, ‘এক পদ, এক গাড়ি’ নীতি চালু করল কেন্দ্র
সরকারি গাড়ি ব্যবহারে কড়াকড়ি, ‘এক পদ, এক গাড়ি’ নীতি চালু করল কেন্দ্র
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র