পুবের কলম ওয়েবডেস্কঃ পেট্রোল আগেই সেঞ্চুরি করেছিল জুলাই মাসে, এবার সেঞ্চুরি করল ডিজেল। আজ শনিবার সকালে পুরুলিয়া জেলার ঝালদা শহরে এক লিটার পেট্রোলের দাম পৌঁছায় ১০০.০৯ টাকায়।
ঝালদা থানার অন্তর্গত খাটজুরি এবং স্কুল মোড়ে ডিজেলের দাম ছিল ১০০.১৪ টাকা। শনিবার সকাল ৬ টায় কোচবিহারে ডিজেলের দর ছিল ১০০.০৫ টাকা। আলিপুরদুয়ারেও ১০০ ছুঁতে চলেছে ডিজেল।
এমনিতেই বাজারে শাক-সবজী, মাছ-মাংসের দর আকাশছোঁয়া। এরপর যেভাবে বাড়ছে পেট্রোপণ্যের মূল্য তাতে আরও বাড়বে পণ্য পরিবহনের খরচ, যার প্রভাব নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ওপর পড়বে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। যার জেরে মধ্যবিত্তের হেঁসেলেও আঁচ।

























