১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দিলীপ ঘোষের আক্রমণের নিশানায় হুমায়ুন কবীর

পুবের কলম, ওয়েবডেস্ক: একাধিক ইস্যু তুলে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কাঁকসার বাঁন্দরা এলাকায় সনাতনী ঐক্য মঞ্চের চা চক্র ও পথসভা থেকে তিনি তৃণমূল, দলবদল রাজনীতি এবং মুসলিম সমাজের উন্নয়ন নিয়ে কটাক্ষ করেন।

দিলীপ ঘোষের অভিযোগ, “স্কুল-কলেজ, হাসপাতাল চালাতে না পারলে মানুষের হাতে টাকা বিলি করে উন্নয়ন হয় না। উপার্জনের সুযোগ তৈরি করাই প্রকৃত উন্নয়ন।”

আরও পড়ুন: বরদাস্ত নয় ধর্মের রাজনীতি, হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে নিশানা করে তিনি আরও বলেন, “নিজের ভবিষ্যৎ বাঁচাতে বারবার ঘর বদল করছেন। দম থাকলে নিজের দল করে লড়ুন।” দলবিরোধী অবস্থান নিয়ে বিতর্কে জড়ানো হুমায়ুন ইতিমধ্যেই নিজের নতুন দল গঠনের কথা ঘোষণা করেছেন, যা ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে।

আরও পড়ুন: গাড়িতে বাইকের ঘষা লাগায় রাগ! ধাওয়া করে দুই ডেলিভারি বয়কে পিষে মারল দম্পতি

মুসলিম সমাজের উন্নয়ন নিয়েও প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সম্প্রদায়কে কেবল ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করছেন। এর পরেই রাজনৈতিক মহলে জোর চর্চা, আসন্ন নির্বাচনের আগে কি তবে মুসলিম ভোটব্যাঙ্ককে লক্ষ্য করে বক্তব্য দিচ্ছে বিজেপি?

আরও পড়ুন: পার্ক স্ট্রিটের হোটেল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

প্রধানমন্ত্রী মোদিকে ফোন নেতানিয়াহুর, কি কথা হল দুই রাষ্ট্রনেতার!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিলীপ ঘোষের আক্রমণের নিশানায় হুমায়ুন কবীর

আপডেট : ৩ ডিসেম্বর ২০২৫, বুধবার