১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের আলোচনা সভা

পুবের কলম,ওয়েব ডেস্ক: আজ অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চারিটাবল ট্রাষ্ট মুর্শিদাবাদ জেলা কমিটির আয়োজনে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হলো বহরমপুর বিজ্ঞান মঞ্চ সভাকক্ষে সকাল দশটায়। জেলা কমিটির পক্ষ থেকে প্রত্যেক ব্লকের সভাপতি ও সম্পাদককে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। পরিযায়ী শমিকদের নাম সরকারি পোর্টালে নথিভুক্ত করার জন্য জেলার ইমামরা কাজ শুরু করবেন সেহেতু তাদের হাতে সরকারি ফর্ম তুলে দেওয়া হলো। ইমামরা মসজিদে ঘোষণা দিয়ে বেশি করে নাম নথিভুক্ত করে সরকারি কাজে সহযোগিতা করবেন। আরও আলোচনা হলো যে, আগামী দশ দিনের মধ্যে জেলা সদরে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পক্ষে শান্তি মিছিল ও সমাবেশ করা হবে। সারা রাজ্যের ইমাম মুয়াজ্জিনদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সংগঠনের রাজ্য অফিস থেকে 9674139069 এই মোবাইল নম্বর টি চালু করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে ফোন করে যে কোনো সমস্যা নথিভুক্ত করতে পারবেন। আগামী শিক্ষাবর্ষ থেকে কলকাতা শহরে ইমাম মুয়াজ্জিনদের পড়াশুনার জন্য একটি আবাসিক স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস, মাইনুল ইসলাম, অলিউল্লাহ বিশ্বাস, আসাদুজ্জামান, আতিকুর রহমান, সজারুল ইসলাম।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের আলোচনা সভা

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, রবিবার