পুবের কলম ওয়েবডেস্কঃ বৃষ্টি থেমেছে অসমে।তবে কাটেনি বিপদ।অসমের দক্ষিণের এক বড় শহর শিলচর।বরং গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্ব ভারতের, অসমের দক্ষিণে নতুন করে ঘনিয়েছে বিপদ। এবার দক্ষিণের এই শহরে বরাক নদীর জল ঢুকতে শুরু করেছে।
এমনকি সেই জল পৌঁছে গেছে বাড়ির একতলা পর্যন্তও। জল বাড়তে দেখে বেশ কয়েক দিন আতঙ্কে দিন কাটাচ্ছে শিলচরের স্থানীয় বাসিন্দারা।আরও পড়ুন:
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার থেকে বৃষ্টি থামলেও, ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে তারা। তারমধ্যেই বরাক নদীর জল ঢোকা শুরু করেছে। তারা আরও বলেন, যখন নদীর জল একতলা ছাড়িয়ে দুই তলায় প্রবেশ করতে শুরু করে তারা খুব আতঙ্কিত হয়ে পরে।
বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী ও বৃদ্ধা মা থাকায় অনেকটা ভয় পেয়ে যান স্থানীয় এক বাসিন্দা। তারপর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দিলে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এখনও অসমের বেশিরভাগ জায়গায় জলে টইটুম্বুর।আরও পড়ুন:
বিশেষজ্ঞদের মতে, অসম সাধারণত পাহাড়ি এলাকা হওয়ায় এখানে প্রতিবছরই বন্যা হতে থাকে।আর শিলচর দেখতে অনেকটা বাটির মতো, আর ভৌগোলিক কারনেই এই অঞ্চলগুলি কিছুটা বন্যাপ্রবণ।
আরও পড়ুন:
তবে এবারের কারণ শুধু তাই নয়,বরাক নদীর বাঁধ ভেঙেই এই অঘটন ঘটে শিলচরে।ভাঙা বাঁধের ফাঁক গলেই বৃষ্টিতে ফুলেফেঁপে ওঠা নদীর জল ঢুকতে শুরু করেছে শহরে।রাতারাতি একতলা সমান জল হয়ে যায় শহর জুড়ে। তবে এর আগে এমন বন্যা দেখেনি শিলচরের পুরানো বাসিন্দারা এমনটাই জানিয়েছে তারা।
আরও পড়ুন:
ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪ টি দল পাঠানও হয়েছে। যদিও খাবার ও জলের তীব্র সংকট দেখা গেছে,তবে এই মুহূর্তে উদ্ধারকার্যে বেশি মনোযোগ দিচ্ছে স্থানীয় প্রশাসন।