কৌশিক সালুই, বীরভূম: পবিত্র রমযান উপলক্ষে ঈশা ফাউন্ডেশন ও আজমল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের ব্যবস্থাপনায় ইফতার সামগ্রী তুলে দেওয়া হল। শনিবার দুবরাজপুর ব্লকের যাত্রা গ্রামে ইসলামিয়া মাদানি শান্তি মিশন প্রাঙ্গনে ৩০০ জন উলামা ও ইমামদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
আরও পড়ুন:
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আনিসুর রহমান, সহ সভাপতি মৌলানা আবদুর রহমান, জেলা সম্পাদক মুফতি ফজ্লুল হক, সহ সম্পাদক মৌলানা এজাজুল হক সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
আরও পড়ুন:
বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আনিসুর রহমান বলেন, 'পবিত্র রমজান উপলক্ষে ঈশা ফাউন্ডেশন ও আজমল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের ব্যবস্থাপনায় বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের ১৮ টি ইউনিটের মোট ৩০০ জনকে ইফতার সামগ্রী তুলে দেওয়া হল। ২০ কেজি চাল, ২ কেজি ছোলা, ২ কেজি মুসুরি, ২ কেজি চিনি, ২ লিটার সর্ষে তেল এবং ১ কেজি খেজুর ছিল সেগুলো প্রদান করা হল প্রত্যেককে।