১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রায়দীঘিতে ১০ বেডের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জেলা সভাধিপতি শামিমা শেখ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,রায়দীঘি : এলাকার মানুষের চাহিদা মেনে ও আরও উন্নত স্বাস্থ্য ব্যবস্থার কথা মাথায় রেখে শনিবার বেলায় মথুরাপুর ২ নং ব্লকের রায়দীঘির গিলারছাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ১০ সজ্জা, ইনডোর বিভাগ সহ আধুনিক স্বাস্থ্যকেন্দ্রের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাধিপতি শামীমা শেখ,রায়দিঘী বিধানসভার বিধায়ক ডাঃ অলক জলদাতা,রায়দীঘির BMHO ডাঃ তাপস দাস, বিডিও অমিয় দাস সহ সরকারি আধিকারিকগণ।এদিন সভাধিপতি শামিমা শেখ গ্রামীন স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন কিভাবে হচ্ছে তার বিবরণ তুলে ধরেন। বিধায়ক ডাঃ অলক জলদাতা বলেন,রায়দীঘির গিলারছাট গ্রামের মানুষ চাইছিল তাদের এখানে একটা ভালো স্বাস্থ্য কেন্দ্র তৈরি হোক।তাই তাদের কথা মেনে এবার থেকে এখানে ১০ বেডের ইনডোর বিভাগ চালু করা হলো। আশাকরি এলাকার মানুষ এর সুফল পাবেন।

সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রায়দীঘিতে ১০ বেডের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জেলা সভাধিপতি শামিমা শেখ

আপডেট : ৫ নভেম্বর ২০২২, শনিবার