পুবের কলম, ওয়েবডেস্ক: মাছ ধরার জালে উঠল আস্ত ডলফিন। সেই ডলফিনকে মনের আনন্দে কাঁধে করে নিয়ে গিয়ে রান্না করে খেলেন জেলেরা। অবৈধভাবে ডলফিন ধরার অপরাধে চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেফতারও করা হয়েছে।
আরও পড়ুন:
সূত্রের খবর, গত শনিবার (২২ জুলাই) ওই জেলেরা যমুনা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। নদীতে জাল ফেলতেই তাতে আটকে পড়ে একটি ডলফিন। সেই ডলফিনটিকে কাঁধে করে বাড়ি নিয়ে যায় তারা। তারপর সেটিকে রান্না করে খাই জেলেরা বলে অভিযোগ।
ওই জেলেরা উত্তরপ্রদেশের প্রয়াগরাজের নাসেরপুর গ্রামের বাসিন্দা।আরও পড়ুন:
এই ঘটনার ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। তারপরই শোরগোল পড়ে যায়। সোমবার চাইল ফরেস্ট আধিকারিক রবীন্দ্র কুমার একটি অভিযোগ দায়ের করেন। বন্যপ্রাণী সুরক্ষা আইন (১৯৭২) এর অধীনে রঞ্জিত কুমার, সঞ্জয়, দিভান এবং তার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, রঞ্জিত কুমারকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।