০৬ মার্চ ২০২৬, শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাকে ভাগ করবেন না: শুভেন্দুর ‘চ্যাংদোলা’ মন্তব্যে সরব মুখ্যমন্ত্রী

পুবের কলম, ওয়েবডেস্ক: মুলসিম বিধায়কদের ‘চ্যাংদোলা’ করার শুভেন্দুর বেলাগাম মন্তব্য নিয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। গেরুয়া শিবিরকে সতর্ক করে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, “বাংলাকে ভাগ করার চেষ্টা করবেন না।” এরপরই সুর চড়িয়ে মমতা বলেন, “আপনারা ধর্মীয় কার্ড খেলেন। মুসলমানদের আঘাত করতে রোযার মাসকে বেছে নিয়েছে। কিন্তু সবথেকে বড় ধর্ম মানবিকতা। ধর্মের নামে জালিয়াতি করবেন না।” রাজ্যের সংঘ্যালঘুদের আশ্বস্ত করে নিশ্চিন্তে থাকার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু বলেন, ১০ মাস পর বাংলার ক্ষমতায় আসবে বিজেপি। এখানেই না থেমে শুভেন্দুর হুঁশিয়ারি, ‘ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় ও বিমান বন্দ্যোপাধ্যায়কে হারাব। বিজেপি সরকারে আসবে। আর ওদের দলের যে কটা মুসলমান বিধায়ক জিতে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব। এই রাস্তায় ফেলব।’

আরও পড়ুন: বাংলার নতুন রাজ্যপাল আর.এন. রবি, নিয়োগ নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

কর্নাটকে নিষিদ্ধ হচ্ছে ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার: বাজেটে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাকে ভাগ করবেন না: শুভেন্দুর ‘চ্যাংদোলা’ মন্তব্যে সরব মুখ্যমন্ত্রী

আপডেট : ১২ মার্চ ২০২৫, বুধবার