১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিম যুবকের হাতে মেহেন্দি পরবেন না, হিন্দু মেয়েদের হুঁশিয়ারি ভিএইচপির

পুবের কলম, ওয়েবডেস্ক:  হিন্দু মেয়েদের হাতে ‘মেহেন্দি’ পরাতে পারবে না মুসলিম যুবক, এমনই নির্দেশ দিল বিশ্ব হিন্দু পরিষদ। বজরং দল, রাষ্ট্রীয় সেবিকা সমিতি ও বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) যৌথভাবে একটি মেহেন্দি শিবিরের আয়োজন করেছে উত্তরপ্রদেশের মুজাফফরনগরে। তবে এই অনুষ্ঠানে মুসলিম যুবকদের প্রবেশ নিষেধ। এমনই নিদান দেওয়া হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের তরফে।

হিন্দুদের উৎসব ‘কারওয়া চৌথ’ উপলক্ষে এই শিবিরের আয়োজন করা হচ্ছে। মুজজাফফরনগরের বিশ্ব হিন্দু পরিষদের প্রান্ত সাহ গো রক্ষা প্রমুখের মুখপাত্র মহেশ্বরী জানিয়েছেন, হিন্দু মেয়েদের সুরক্ষার কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগেও মেহেন্দি শিল্পী হিসেবে অনুষ্ঠানে মুসলিমদের ডাকা হয়েছিল। কিন্তু তাঁদের উদ্দেশ্য ছিল হিন্দু মেয়েদের ধর্মান্তরকরণ। কম টাকায় হাতে মেহেন্দি লাগানোর টোপ দেওয়া হয়েছিল। মুসলিম ছেলেরা নিজেদের পরিচয় গোপন করে শিবিরে আসে হাতে কালওয়াস (পবিত্র ধাগা, যা হিন্দুরা হাতে বাঁধে) পরে। অনুষ্ঠানে হিন্দু মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করে, তাদের ফোন নম্বর নেয় তারা। এটাই ছিল লাফ জিহাদের প্রথম ধাপ। ওই ক্যাম্পে মুসলিম মেয়েদের প্রবেশ নিষিদ্ধ ছিল। তবে মহেশ্বরী কোনও অনুষ্ঠানের ঘটনার পুরোপুরি বিবরণ দিতে পারেননি। বিশ্ব হিন্দু পরিষদের প্রান্ত সাহ গো রক্ষা প্রমুখের মুখপাত্রের বক্তব্য, মেয়েরা এই ব্যাপারে কিছু বলতে চায় না, তাই এই ধরনের খবরের কোনও রেকর্ড নেই।

জেলা ম্যাজিস্ট্রেট অরবিন্দ মালাপ্পা বাঙ্গারি জানিয়েছেন, এই ধরনের একটি শিবির সম্পর্কে তিনি শুনেছেন, কিন্তু পুরো তথ্য তার কাছে নেই, সমস্ত কিছু জেনে তিনি বলতে পারবেন। উত্তরপ্রদেশের ক্রান্তি সেনার ইন চার্জ ললিত মোহন জানিয়েছেন, রবিরার কারওয়া চৌথ উপলক্ষে শিবির শুরু হবে, শেষ হবে মঙ্গলবার।
জামাত-ই-উলেমা হিন্দের রাজ্য সহ সভাপতি মওলানা নাজার, মুসলিম বয়কটের ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদ সহ অন্যান্য সংগঠনগুলির চিন্তাভাবনার নিন্দা করেন। মওলানা বলেন, এই ধরনের মনোভাব গোটা সমাজকে কলুষিত করা সহ সংবিধান লঙ্ঘন করছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুসলিম যুবকের হাতে মেহেন্দি পরবেন না, হিন্দু মেয়েদের হুঁশিয়ারি ভিএইচপির

আপডেট : ১ নভেম্বর ২০২৩, বুধবার