১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির থেকে জাতীয় শিক্ষক সম্মান পাবেন ড. চন্দন মিশ্র

পুবের কলম প্রতিবেদক: দেশ জুড়ে মোট ৫০ জন শিক্ষককে  আগামী ৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষক সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি। আর সেখানেই জাতীয় শিক্ষক সম্মানে সম্মানিত হচ্ছেন রাজ্যের এক শিক্ষক।

ইংরেজি এবং এডুকেশনে স্নাতকোত্তর পাশ করে এডুকেশনে বি.এড এবং পিএইচডি করেছেন ড. চন্দন মিশ্র। বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল থেকে পড়াশোনা সেরে স্কটিশ চার্চ কলেজে স্নাতক স্তরের পড়াশোনা করেন চন্দন মিশ্র। তারপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যলয়, ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পরবর্তী ধাপ।

হাওড়া জেলার রঘুনাথপুর নফর অ্যাকাডেমি স্কুলের প্রধান শিক্ষক  চন্দন মিশ্র আগামী ৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষক সম্মানে সম্মানিত  হতে চলেছেন। ৪৮ বছরের চন্দন মিশ্রের স্ত্রী পারমিতা মিশ্রও সরকারি স্কুলে শিক্ষকতা করেন। কন্যা মধুরিতা মিশ্র একাদশ   শ্রেণির ছাত্রী। প্রয়াত বাবাও শিক্ষকতা করতেন। বৃদ্ধা মা, স্ত্রী ও কন্যাকে নিয়ে ভরা সংসারে আজ খুশির হাওয়া।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাষ্ট্রপতির থেকে জাতীয় শিক্ষক সম্মান পাবেন ড. চন্দন মিশ্র

আপডেট : ২৭ অগাস্ট ২০২৩, রবিবার