২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরবঙ্গ সফরে, মাল নদীতে দুর্ঘটনায় স্বজনহারা পরিবারগুলির বাড়িতে গিয়ে দেখা করলেন মুখ্যমন্ত্রী

পুবের কলম, ওয়েবডেস্ক: গত ৫ অক্টোবর দুর্গা প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে মাল নদীতে হড়পা বানে প্রাণ হারায় ৮ জন। এই ঘটনায় শোকজ্ঞাপন করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে রাজ্যে সরকার। উত্তরবঙ্গ সফরসূচিতে মালবাজারে দুর্ঘটনায় স্বজনহারাদের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাদের বাড়িতে বসে কথা বলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী, মন্ত্রী অরূপ বিশ্বাস।
সোমবার কলকাতা বিমানবন্দর থেকে রওনা হওয়ার সময় তিনি মালবাজারের বিপর্যয় নিয়ে দুঃখপ্রকাশ করেন।

মমতা বলেন, উদয়ন গুহ, বুলুচিকি বরাইক, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সকলে মালবাজারের ঘটনায় কাজ করেছে।

মুখ্যমন্ত্রী এদিন মালবাজারের ১০ নং ওয়ার্ড এলাকায় সৌম্য অধিকারী, তপন অধিকারী, শুভাশিস লাহা, বিভা পণ্ডিতের বাড়িতে গিয়ে পরিবারের মানুষের সঙ্গে কথা বলেন। সৌম্য’র বাড়িতে সামান্য চা পান করেন তিনি।

স্বজনহারাদের বাড়ি থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  ‘মালে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলিকে আগামিকাল সভায় আসতে বলেছি। তার আগে আমি নিজেই এসে দেখা করে নিলাম। ওই বিপদের সময় যাঁরা খুব কাজ করেছেন, বিশেষত ওই ছেলেটি, যে অনেকের প্রাণ বাঁচিয়েছে, তাকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। এভাবে সবাই বিপদে সকলের পাশে থাকলে, অনেক কিছুই সহজে অতিক্রম করা যায়।”

সফরসূচি অনুযায়ী, ১৯ তারিখে শিলিগুড়ির কাওয়াখালিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আয়োজিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেবেন। ২০ তারিখে মুখ্যমন্ত্রীর কলকাতায় ফিরে যাওয়ার কথা।

সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরবঙ্গ সফরে, মাল নদীতে দুর্ঘটনায় স্বজনহারা পরিবারগুলির বাড়িতে গিয়ে দেখা করলেন মুখ্যমন্ত্রী

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, সোমবার