পুবের কলম ওয়েব ডেস্ক: আই এস এল এর পাঁচটি ম্যাচ ধরলে এবং আইলিগ ও কলকাতা লীগ মিলিয়ে পরপর সাত ম্যাচে সবুজ মেরুন ব্রিগেড এর কাছে পরাস্ত লাল হলুদ ব্রিগেড। শনিবার সন্ধ্যায় যুবভারতীতে ম্যাচ শুরু হলো একটু দেরিতে। প্রথম ১৫ টা মিনিট এটিকে মোহনবাগান কিছুটা আগ্রাসী ভূমিকায় থাকলেও ইস্ট বেঙ্গলের ডিফেন্সিভ অর্গানাইজেশন অনেকটা ভালো থাকায় গোল করতে ব্যর্থ এটিকে মোহনবাগান।
আরও পড়ুন:
কিছুটা গুছিয়ে নিয়ে দ্বিতীয়ার্ধে এক অনবদ্য ফুটবল উপহার দিল জুয়ান ফেরানদ ব্রিগেড।
৫৫ মিনিটে হুগো বুমাস দুর্দান্ত গোলে এগিয়ে দেন এটিকে মোহনবাগানকে। ঠিক তার কিছুক্ষণ পরেই মনবীর গোল করে দলের জয় সুনিশ্চিত করলেন।আরও পড়ুন:
আইএসএলে এই নিয়ে মোট পাঁচবার মুখোমুখি হল এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। পাঁচ বারই এটিকে মোহনবাগানের কাছে পরাস্ত হল ইস্টবেঙ্গল। মনের সুখে ম্যাচ উপভোগ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় সুজিত বসু মদন মিত্ররা।