পুবের কলম ওয়েব ডেস্ক: কিশমিশ আমরা কমবেশি সবাই খাই। কিন্তু কখনও কিশমিশের জল খেয়েছেন কি? খাননি তো! আর আপনি খেলেও আপনি কি জানেন এর উপকারিতা সম্পর্কে!
আরও পড়ুন:
আপনি কি জানেন কিশমিশের জল শরীরের জন্য কত উপকারী, জানলে অবাক হয়ে যাবেন। কিশমিশের জল খেলে লিভারে জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়, যার ফলে শরীরের অভ্যন্তরে দ্রুত রক্ত পরিশোধন হতে থাকে।
এমনকি লিভার বা যকৃত পরিষ্কার রাখতে কিশমিশের জলের জুড়ি মেলা ভার। নিয়মিত কিশমিশ ভেজানো জল খেলে লিভার পরিষ্কার হয়। শুধু তাই নয় টানা ৪দিন কিশমিশ ভেজানো জল খেলে পুরোপুরি লিভার পরিষ্কার হয়ে যায়,এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।আরও পড়ুন:
তবে আপনি কি জানেন কি ভাবে বানাবেন কিশমিশ ভেজানো জল। রইলো প্রণালী
যেভাবে কিশমিশের জল তৈরি করবেন, প্রথমেই ২ কাপ জল নেবেন তারপর ১৫০ গ্রাম কিশমিশ নেবেন, কেনার আগে দেখে নেবেন,কোন রকমের কিশমিশ কিনছেন, খুব চকচকে কিশমিশ না কেনাই ভালো। তাতে কেমিক্যাল থাকার সম্ভাবনা থাকে।
চেষ্টা করুন গাঢ় রঙের কিশমিশ কিনতে। তাও এমন কিশমিশ নিতে হবে, যা খুব শক্তও না আবার একদম নরম তুলতুলেও না।আরও পড়ুন:
তারপর কিশমিশগুলোকে ভালো করে কয়েক বার ধুয়ে নিন। এরপর একটি পাত্রে দু কাপ জল দিয়ে রাতভর কিশমিশ ভিজিয়ে রাখুন। সকালে কিশমিশ ছেকে নিন। তারপর সেই জলটা হালকা গরম করে সকালে খালি পেটে খেয়ে নিন।
৩০ থেকে ৩৫ মিনিট অন্য কিছু খাবেন না।এই ভাবে টানা ৩/৪ দিন নিয়মিত সেবন করুন।দেখবেন চমক!এই ভাবে প্রতিনিয়ত খেলে,দেখবেন পেটের কোনও গন্ডগোল থাকবে না। সেইসঙ্গে ভরপুর এনার্জিও পাবেন। আপনি হয়তো জানবেন কিশমিশ হার্টকে ভালো রাখে,সঙ্গে শরীরের পক্ষে ক্ষতিকারক যে কোলেস্টেরল রয়েছে, তা দূর করে। কিশমিশে রয়েছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল। আপনি যদি কিশমিশ না খেয়ে শুধু কিশমিশ ভেজানো জল খান তাও আপনার শরীরের পক্ষে খুব উপকারী। তবুও এই বিষয়ে একবার আপনার নিকটবর্তী স্বাস্থ্য চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে নেবেন।