শুক্রবার ছত্তিশগড়ের সাবেক মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেলকে গ্রেপ্তার করেছে ইডি। অভিযোগ, তিনি রাজ্যের বহুল আলোচিত মদের ‘কেলেঙ্কারি’ মামলার সঙ্গে জড়িত। এদিন দ্বিতীয়বারের মতো ইডি দল ভূপেশ বাঘেলের ভিলাইয়ের বাড়িতে তল্লাশি চালায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
চৈতন্যের গ্রেপ্তারের প্রতিবাদে ভূপেশ বাঘেলসহ কংগ্রেসের সব বিধায়ক শুক্রবারের বিধানসভা অধিবেশন বর্জন করেন। বিরোধী দলনেতা চরণ দাস মহান্ত বলেন, “ইডি চাপ সৃষ্টি করে আমাদের হয়রানি করছে। আমরা এই গ্রেপ্তারের বিরোধিতা করছি এবং অধিবেশন বর্জন করছি।”