১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

Election commission: পশ্চিমবঙ্গে শীঘ্রই শুরু হবে SIR? জবাব দিল নির্বাচন কমিশন

পুবের কলম,ওয়েবডেস্ক: বাংলায় SIR হচ্ছেই। বিহারের পর পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআর। গত ৮ অগস্ট রাজ্যকে চিঠি দিয়ে এমনটাই জানিয়েছিল নির্বাচন কমিশন (Election commission)। তবে দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তাহলে রাজ্যে কবে শুরু হবে  ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন(এসআইআর) ?

এই প্রশ্নের জবাবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, কমিশনের ফুলবেঞ্চ এই বিষয়ে আলোচনা করে নির্দিষ্ট সিদ্ধান্ত নেবে। শুধু বাংলা নয়, অন্যান্য রাজ্যেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন হবে, সেই ইঙ্গিতও দেন তিনি।

আরও পড়ুন: বহু বৈধ ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে: এসআইআর নিয়ে কমিশনকে বিঁধলেন অখিলেশ

প্রসঙ্গত, ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআরকে কেন্দ্র করে উত্তপ্ত বিহার। বিক্ষিপ্ত আন্দোলন জারি রয়েছে  অবিজেপি শাসিত রাজ্যগুলিতে ৷ বারবার উত্তাল হয়েছে সংসদ ৷ বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও এসআইআর শুরু হতে চলেছে ৷ চলতি মাসেই বাংলায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন চালু হওয়ার কথা ছিল ৷ যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি। তবে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নাগরিকদের আশ্বস্ত করছেন, এই রাজ্যের কোনও বাসিন্দা যদি অভারতীয় হিসাবে চিহ্নিত হন, তবে  সর্বাত্মক আন্দোলনের সাক্ষী থাকবে দেশ ৷

আরও পড়ুন: কমিশনের সংশোধনী প্রক্রিয়ায় একাধিক ভুল, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের তৃণমূলের

আরও পড়ুন: SIR-এ বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, ২০১০ সালের পরের OBC সার্টিফিকেট গ্রাহ্য নয়
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

নিউ আলিপুর-সহ পাঁচ জায়গায় ভোর থেকে সিবিআইয়ের তল্লাশি, মোতায়েন বাড়তি বাহিনী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Election commission: পশ্চিমবঙ্গে শীঘ্রই শুরু হবে SIR? জবাব দিল নির্বাচন কমিশন

আপডেট : ১৭ অগাস্ট ২০২৫, রবিবার