১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজই ঘোষিত হতে পারে গুজরাত বিধানসভার নির্বাচনের দিন, বেলা বারোটায় কমিশনের সাংবাদিক সম্মেলন

পুবের কলম ওয়েবডেস্ক : অবশেষে ঘোষিত হতে চলেছে গুজরাত বিধানসভা নির্বাচনের দিন। আজ বেলা বারোটায় সাংবাদিক সন্মেলন করে নির্বাচনের দিন ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। কমিশন দিন ঘোষণা করে দিলেই বলবৎ হয়ে যাবে আদর্শ আচরণ বিধি।

আরও পড়ুন: SIR-এর নিয়ে চূড়ান্ত প্রস্তুতি বাংলায়, কলকাতায় কমিশনের বিশেষ টিমের বৈঠক শুরু

আগামী ১২ নভেম্বর বিধানসভার নির্বাচন হবে হিমাচল প্রদেশে। গত ১৪ অক্টোবর দিন ঘোষণা করে কমিশন। আগামী ৮ ডিসেম্বর হিমাচল প্রদেশে ভোট গণনা। কমিশন সূত্রে জানা যাচ্ছে একই সঙ্গে দুই রাজ্যে ফল ঘোষণা হতে পারে।

আরও পড়ুন: জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে ৪ জনকে বরখাস্ত করল নবান্ন

২০১৭ সালে ৯ এবং ১৪ ডিসেম্বর দু’দফায় গুজরাতে বিধানসভা ভোট হয়েছিল। হিমাচলে শীত পড়ার আগেই ৯ নভেম্বর বিধানসভা ভোট হয়। দু’রাজ্যেই ভোটের গণনা হয়েছিল একই সঙ্গে, ১৮ ডিসেম্বর।

আরও পড়ুন: যাঁদের নাম বাদ পড়েছে, কারণ-সহ ওয়েবসাইটে প্রকাশ করুন: বিহারে SIR নিয়ে নির্দেশ Supreme Court-এর

২০১৭ সালের বিধানসভা ভোটে গুজরাতে ৯৯টি আসনে জিতে টানা পঞ্চম বারের জন্য ক্ষমতায় এসেছিল বিজেপি। কিন্তু ১৯৯০ সালের পর সেটাই ছিল বিজেপির সবচেয়ে কম আসনপ্রাপ্তি। অন্য দিকে, ২০১৭ সালের বিধানসভা ভোটে ৭৭টি আসনে জিতে রাজনৈতিক বিশ্লেষকদের অনেককেই চমকে দিয়েছিল কংগ্রেস। নির্দল এবং অন্যেরা পেয়েছিল ৬টি আসন। এবার কিন্তু ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে অরবিন্দ কেজরিওয়ালের আপ। পঞ্জাবের মত কি এই রাজ্যেও দেখা যাবে ঝাড়ু ঝড়। সেই প্রশ্নের উত্তর পেতে এখন সময়ের অপেক্ষা।

সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজই ঘোষিত হতে পারে গুজরাত বিধানসভার নির্বাচনের দিন, বেলা বারোটায় কমিশনের সাংবাদিক সম্মেলন

আপডেট : ৩ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার