১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শত্রুরা ইরানকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ: প্রেসিডেন্ট রাইসি

পুবের কলম,ওয়েবডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেছেন, পশ্চিমা দেশগুলো আলোচনার টেবিল ত্যাগ করেছে। তারা দাঙ্গাবাজদের সমর্থন দিয়ে তাদের লক্ষ্য অর্জনের চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন। প্রেসিডেন্ট রাইসি আরো বলেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে দুইটি কৌশল অনুসরণ করেছে। বিশ্বে ইরানকে কোণঠাসা করা এবং ইরানের অভ্যন্তরে জনগণকে হতাশ করার কৌশল তারা অবলম্বন করেছে। রাইসি বলেন শত্রুরা ইরানকে কোণঠাসা করতে ব্যর্থ হয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শতকরা ১৪ ভাগ বৃদ্ধি পেয়েছে। জোটভুক্ত দেশগুলোর সঙ্গেও ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক এখন উন্নত পর্যায়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রেসিডেন্ট রাইসি আরো বলেন, ১৩ তম সরকার বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে রেকর্ড স্থাপন করেছে। ল্যাটিন আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার অনেক দেশের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। ইরান এখন ইউরেশিয়ান ইউনিয়ন এবং সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য। সম্প্রতি ইরান নয়া অর্থনৈতিক জোট ব্রিকস-এরও সদস্যপদ লাভ করেছে বলে তিনি উল্লেখ করেন।  এসব প্রমাণ করে বিশ্বব্যাপী ইরানের শক্তিশালী অবস্থান রয়েছে এবং শত্রুরা ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। আমরা আমাদের অর্থনীতি কিংবা জনজীবনকে আমেরিকা এবং ইউরোপের কতিপয় দেশের চাওয়ার সঙ্গে মেলাতে পারি না।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শত্রুরা ইরানকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ: প্রেসিডেন্ট রাইসি

আপডেট : ২৯ অগাস্ট ২০২৩, মঙ্গলবার