১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আমিরশাহীতে পরিবেশবান্ধব মসজিদ উদ্বোধন

আবু ধাবি, ২৫ জানুয়ারি: সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী আবু ধাবির মাসদার সিটিতে একটি পরিবেশবান্ধব মসজিদ উদ্বোধন করা হয়েছে। মাসদার পার্কে অবস্থিত ইসতিদামা মসজিদ নামের এই স্থাপনটি আরব আমিরশাহীর প্রথম ‘লিড প্লাটিনাম’ সনদপ্রাপ্ত মসজিদ। মসজিদে পরিবেশ বান্ধব উপায়ে আলো ও পানি ব্যবহার করা হচ্ছে। স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে মসজিদের কাঠামো এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে প্রাকৃতিক উপায়ে মসজিদের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। ছাদের স্বচ্ছ আবরণ ও ঐতিহ্যবাহী আরবি নকশার পর্দাগুলো একই সঙ্গে মসজিদের ভেতর প্রাকৃতিক আলোর সঞ্চালন করে এবং তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে। এ ছাড়া মসজিদের ভেতর বাতাস চলাচলেও রয়েছে বিশেষ ব্যবস্থা। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সেন্সরের দ্বারা মসজিদের আলো ও বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। মাসদার সিটির উন্নয়ন বিভাগের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মহম্মদ আল ব্রেইকি জানান, মসজিদটি এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে প্রচলিত মসজিদ ভবনের তুলনায় ৫০ শতাংশেরও কম বিদ্যুৎ খরচ হবে। এর পার্কিং শেডগুলোতে ব্যবহার করা হয়েছে সোলার ফটোভোলটাইক প্যানেল। এছাড়া বিশেষ পদ্ধতি ব্যবহারের কারণে এ মসজিদে ৪৮ শতাংশ পানি কম খরচ হবে। সেই সঙ্গে অজুতে ব্যবহৃত পানি মসজিদের আশেপাশের বাগানে গাছপালায় সেচের জন্য ব্যবহার করা হবে। ৫০০ বর্গমিটার আয়তনের এ মসজিদে ৩৩৫ জন মুসল্লি একসঙ্গে নামায আদায় করতে পারবেন। এ বছরের মধ্যেই মাসদার সিটিতে আরেকটি পরিবেশবান্ধব মসজিদ উদ্বোধনের কথা রয়েছে। সেই মসজিদে একসঙ্গে ১,৩০০ মুসল্লি নামায আদায় করতে পারবেন। উভয় মসজিদই লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত। আমেরিকার ‘গ্রিন বিল্ডিংস কাউন্সিল’ পরিবেশবান্ধব স্থাপনার ক্ষেত্রে এই সনদ দিয়ে থাকে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমিরশাহীতে পরিবেশবান্ধব মসজিদ উদ্বোধন

আপডেট : ২৫ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার