১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বসনিয়ার প্রথম প্রেসিডেন্ট আলিজার স্মরণে এরদোগান

পুবের কলম,ওয়েবডেস্ক: আলিজা ইজেতবেগোভিচ। প্রাক্তন যুগোস্লাভিয়া থেকে বের করে বসনিয়াকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা ছিল তাঁর। তিনিই ছিলেন স্বাধীন বসনিয়ার প্রথম প্রেসিডেন্ট। বৃহস্পতিবার মরহুম আলিজার স্মরণে তাঁর কবরের পাশে একত্রিত হয়েছিলেন বসনিয়া-হার্জেগোভিনার মুসলিম নেতাগণ ও সাধারণ মানুষ। এ দিনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগানও আলিজা ইজেতবেগোভিচকে স্মরণ করে বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘আমি অন্তর দিয়ে আমাদের মিত্র দেশ বসনিয়া-হার্জেগোভিনার প্রথম প্রেসিডেন্ট আলিজা ইজেতবেগোভিচকে স্মরণ করছি। তিনি একজন জ্ঞানী নেতা ও একজন ব্যতিক্রমী সহানুভূতিশীল আত্মা ছিলেন।’ তাঁর আভিজাত্য, সাহস ও অবস্থানের প্রসংসা করেন তুর্কি প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট এরদোগান বলেন, বসনিয়াসহ গোটা ইসলামি বিশ্বকে ইজেতবেগোভিচ তাঁর হৃদয়ের গভীরে নিয়ে চলতেন। প্রসঙ্গত, প্রায়শই ‘জ্ঞানী রাজা’ নামে ডাকা হতো ইজেতগোভিচকে যিনি গত শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম চিন্তাবিদ ছিলেন। বসনিয়া-হার্জেগোভিনার প্রথম প্রেসিডেন্ট হিসাবে ১৯৯২ সালের ১ মার্চ বসনিয়াকে যুগোস্লাভিয়া থেকে বের করে আনেন আলিজা।

সেসময় যুগোস্লাভিয়া ভেঙে আরও দুই দেশ স্লোভেনিয়া ও ক্রেয়েশিয়াও তৈরি হয়। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বসনিয়া-হার্জেগোভিনা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এবং ২০০০ সালের অক্টোবর পর্যন্ত বসনীয় প্রেসিডেন্সির চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব পালন করেছেন আলিজা। প্রাকৃতিক কারণে ২০০৩ সালে ১৯ অক্টোবর বসনিয়ার রাজধানী সারাজেভোতে তিনি ইন্তেকাল করেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বসনিয়ার প্রথম প্রেসিডেন্ট আলিজার স্মরণে এরদোগান

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, শুক্রবার