১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উষ্ণতা বাড়লেও জমিয়ে শীতের স্পেল থাকবে আরও কিছুদিন

পুবের কলম প্রতিবেদক: জারি থাকছে শীতের স্পেল। সামান্য উষ্ণতা বাড়লেও ঠান্ডা বজায় থাকবে বঙ্গে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা হতে পারে। বাকি জেলায় সকালে হালকা-মাঝারি কুয়াশা, বেলায় পরিষ্কার আকাশ থাকবে। উত্তুরে হওয়ার দাপট বেশ অনুভব করা যাবে। পারদ ওঠা-নামা করলেও জমিয়ে শীতের স্পেল থাকবে আরও কিছুদিন।

কলকাতার তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যেই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪৮ থেকে ৯২ শতাংশ।

আবহাওয়া দফতর জানিয়েছে, সামান্য তাপমাত্রা বাড়লেও স্বাভাবিকের চেয়ে নীচেই থাকবে পারদ। আপাতত রাজ্য জুড়ে-ই জমিয়ে শীতের সম্ভাবনা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুর ও কোচবিহারে ঘন কুয়াশার দাপট থাকবে। হালকা-মাঝারি কুয়াশা থাকবে বাকি জেলায়। অন্যদিকে, আজ থেকে সোমবারের মধ্যে কাশ্মীর ভ্যালি সহ উত্তর-পশ্চিম হিমালয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

বুধবার থেকে শুক্রবারের মধ্যে প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর কাশ্মীর ভ্যালি লাদাখ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ সহ উত্তর-পশ্চিম হিমালয়ের পার্বত্য এলাকায়। পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়সহ উত্তর প্রদেশের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা। ঘন কুয়াশার চাদরে মোরা থাকবে উত্তর-পশ্চিম ভারতের সমতলের অংশ।

দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েক দিন কখনও ঘন কুয়াশা কখনো অতি ঘন কুয়াশার সতর্কতা। রাজস্থানে গ্রাউন্ড ফ্রস্ট এবং শৈত্য প্রবাহের সম্ভাবনা থাকলেও উত্তর-পশ্চিম ভারতের বাকি অংশে শৈত্য প্রবাহের প্রভাব কমবে। ২৪ ঘন্টা পর থেকে রাজধানী দিল্লিতে ও আবহাওয়ার পরিবর্তন হবে সত্য প্রবাহ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। তবে ঘন কুয়াশার চাদর থাকবে আগামী বেশ কয়েকদিন রাজধানী দিল্লিতেও।

সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উষ্ণতা বাড়লেও জমিয়ে শীতের স্পেল থাকবে আরও কিছুদিন

আপডেট : ৭ জানুয়ারী ২০২৩, শনিবার