পুবের কলম,ওয়েবডেস্ক: সুপ্রিম রায়ের পর বহাল থাকছে ২০১৬ সালে এসএসসি প্যানেলে পাওয়া শিক্ষকদের চাকরি। শীর্ষ আদালতের এই রায়ের পর নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, " বাংলার ভাবমূর্তি নষ্ট করতে এবং পশ্চিমবঙ্গ সরকারকের ভিত নাড়িয়ে দিতে গত সপ্তাহে বিজেপি যে বিস্ফোরক ছুড়েছিল, তা নিষ্ক্রিয় করে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। সত্যের জয় হয়েছে। আমরা যাবতীয় প্রতিকূলকতা অতিক্রম করে শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। জয় বাংলা।
" তবে তাৎপর্যপূর্ণভাবে নিজের বার্তায় কোথাও চাকরি বাতিল নিয়ে সুপ্রিম রায়ের উল্লেখ করেননি। ওয়াকিবহাল মহল মনে করছে, এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশিকা নিয়েই এই বার্তা দিলেন তৃণমূলের নেতা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে ‘বিস্ফোরক নিষ্ক্রিয়' করার কথা বলেছেন, তা সম্ভবত পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারীর ‘রাজনৈতিক বিস্ফোরণ’ মন্তব্যের প্রেক্ষিতে করেছেন অভিষেক। গত ২২ এপ্রিল এসএসসি মামলার রায় দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, তার দু'দিন আগেই শুভেন্দু বলেছিলেন, "পরের সপ্তাহে এমন একটা রাজনৈতিক বিস্ফোরণ হবে যে তৃণমূল সামলাতে পারবে না।" উল্লেখ্য, ভারতের প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ সাময়িকভাবে চাকরি বাতিলের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে। আগামী ১৬ জুলাই সেই মামলার ফের শুনানি হবে।বিস্ফোরক নিষ্ক্রিয় করে দিয়েছে সুপ্রিমকোর্ট, প্রতিক্রিয়া অভিষেকের
আবুল খায়ের
প্রকাশিত:
৭ মে ২০২৪, ১৪:১৪
আরও খবর
চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি মিলল না, অভিষেকের আর্জি খারিজ করল হাইকোর্ট
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
'জনগণনাতেও স্যারের মতো নাম বাদ যাবে না তো !' আশঙ্কা প্রকাশ করলেন মমতা
দিল্লিতে মুখ্যমন্ত্রী ও এনসিপিআই সাংসদদের বৈঠক, কাটল দলবদলের জল্পনা
ভবানীপুর নির্বাচন মামলা: শুভেন্দুর আইনজীবীকে ৪ সপ্তাহ সময় দিল হাই কোর্ট, ক্ষুব্ধ কল্যাণ
ভবানীপুর নির্বাচন মামলা: শুভেন্দুর আইনজীবীকে ৪ সপ্তাহ সময় দিল হাই কোর্ট, ক্ষুব্ধ কল্যাণ
মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন এলাকায় একাধিকবার রেকি! ধৃত জঙ্গি হামিমকে জেরা করে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন এলাকায় একাধিকবার রেকি! ধৃত জঙ্গি হামিমকে জেরা করে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
শিশুর অধিকার - অভিভাবকত্ব নিয়ে সভা কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটির
শিশুর অধিকার - অভিভাবকত্ব নিয়ে সভা কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটির
দুর্নীতি দমন শাখাকে ঢেলে সাজাল নবান্ন, নিয়োগ ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিক
দুর্নীতি দমন শাখাকে ঢেলে সাজাল নবান্ন, নিয়োগ ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিক
কলকাতার ব্যবসায়ীর কাছে বিষ্ণোই গ্যাংয়ের নামে ৫ কোটি টাকার হুমকি ফোন, তদন্তে পুলিশ
কলকাতার ব্যবসায়ীর কাছে বিষ্ণোই গ্যাংয়ের নামে ৫ কোটি টাকার হুমকি ফোন, তদন্তে পুলিশ
জমি দুর্নীতি মামলায় ধাক্কা, অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ
জমি দুর্নীতি মামলায় ধাক্কা, অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’