১৯ জানুয়ারী ২০২৬, সোমবার, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন, কেজরিওয়ালের আর্জি শুনল না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৯ মে: কেজরিওয়ালের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। দুর্নীতির মামলায় ৫০ দিন কারাগারে থাকার পর নির্বাচনের প্রচারের জন্য কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল দেশের শীর্ষ আদালত। গত ১১ মে তিনি জামিনে মুক্তি পান। আগামী ১ জুন পর্যন্ত সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। সেই নির্দেশ অনুযায়ী, আগামী ২ জুন কেজরিওয়ালকে জেলে ফিরে যেতে হবে।

দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের মেয়াদ শেষ হতে বাকি আর মাত্র কয়েকদিন। তার আগেই জামিনের মেয়াদ আরও সাত দিন বাড়ানোর আবেদন করেন কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, তার ওজন ৭ কেজি কমে গেছে এবং শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গেছে। অবিলম্বে তার পিইটি–সিটি স্ক্যান করা দরকার। তিনি ২ জুনের পরিবর্তে ৯ জুন আত্মসমর্পণ করতে চান।

আরও পড়ুন: ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র নামে হয়রানি বরদাস্ত নয়: এসআইআর নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও পড়ুন: স্বর্ণকার খুনের মামলা: রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

এদিকে কেজরিওয়ালের সেই আবেদন শুনতে চাইনি শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বলেন, ‘দিল্লির মুখ্যমন্ত্রীকে নিয়মিত জামিনের জন্য ট্রায়াল কোর্টে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। তাই এই আবেদনটি ‘সমর্থনযোগ্য’ নয়।’ প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়ে তিহার জেলে বন্দি ছিলেন কেজরিওয়াল। লোকসভা ভোট শুরু হওয়ার আগেই গ্রেফতার করা হয়েছিল তাকে।

আরও পড়ুন: দুর্নীতি দমন আইন নিয়ে সুপ্রিম কোর্টের বিভক্ত মত; মামলা যাবে বৃহত্তর বেঞ্চে

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন, কেজরিওয়ালের আর্জি শুনল না সুপ্রিম কোর্ট

আপডেট : ২৯ মে ২০২৪, বুধবার