২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুক, গুগলের কাছ থেকে অর্থ নিতে নতুন আইন করছে অস্ট্রেলিয়া

ক্যানবেরা: অস্ট্রেলিয়ার নানা সংবাদ নিজেদের প্ল্যাটফর্মে প্রকাশের জন্য দেশটির মিডিয়াগুলিকে অর্থ দিতে হয় মেটা ও গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে। রীতিমতো আইন করেই এই অর্থ নেয় অস্ট্রেলিয়া সরকার। তবে সম্প্রতি অর্থ দিতে বেঁকে বসে মেটা। এরপর এ সংক্রান্ত নতুন নিয়ম জারি করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ফলে দেশটির সংবাদমাধ্যমগুলোকে অর্থ দিতে বাধ্য হবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

আগের আইনটি ২০২১ সালে পাস করেছিল অস্ট্রেলিয়া সরকার। সে অনুযায়ী, নিজেদের প্ল্যাটফর্মে (যেমন ফেসবুক ও গুগল) খবর প্রকাশের জন্য অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলোর সঙ্গে চুক্তি করতে হতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে। ওই চুক্তি মেনে অর্থ পরিশোধ করতে হতো তাদের। চলতি বছরের শুরুর দিকে মেটা জানায়, এই চুক্তি আর নবায়ন করবে না তারা। এরপর বৃহস্পতিবার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নিয়মগুলো ঘোষণা করা হয়। সে অনুযায়ী কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান যদি অস্ট্রেলিয়া থেকে বছরে ১৬ কোটি মার্কিন ডলারের বেশি আয় করে, তাহলে তাদের দেশটির সংবাদমাধ্যমগুলোর সঙ্গে বাধ্যতামূলক বাণিজ্যিক চুক্তি করতে হবে। এর ব্যতিক্রম হলে প্রতিষ্ঠানগুলোর ওপর উচ্চহারে করারোপ করা হতে পারে।

Read More: ‘সম্পূর্ণ পাগলামি’, ইউক্রেনের সমালোচনায় ট্রাম্প

অস্ট্রেলিয়া সরকারের নতুন নিয়মগুলো এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে কাজ শেষ হওয়ার পর সেগুলো ফেসবুক, গুগল ও টিকটকের মতো প্রতিষ্ঠানের ওপর প্রয়োগ করা হবে। নিয়মগুলোর বিষয়ে এক বিবৃতিতে মেটা বলেছে, তারা সরকারের নতুন এই সিদ্ধান্তে উদ্বিগ্ন। কারণ, এক প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি সামাল দিতে অন্য প্রতিষ্ঠানের কাছে অর্থ চাওয়া হচ্ছে। এ বিষয়ে অস্ট্রেলিয়ার সহকারী অর্থমন্ত্রী স্টিফেন জোনস বলেন, অস্ট্রেলিয়া থেকে বিপুল পরিমাণ আর্থিক সুবিধা পায় ডিজিটাল প্ল্যাটফর্মগুলো। তাই অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা রাখার সামাজিক ও অর্থনৈতিক দায়িত্ব রয়েছে তাদের।

ট্যাগ :
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বিজেপির ফরম-৭ জমা দিয়ে ভোট কাটার চক্রান্ত রুখে দিয়েছে বাংলা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফেসবুক, গুগলের কাছ থেকে অর্থ নিতে নতুন আইন করছে অস্ট্রেলিয়া

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার