নয়াদিল্লি: ২৩ বছর বয়সি পিঙ্কি বহু লড়াই করেছেন তার জীবনে৷ আর তিনি পিছনে ফিরে তাকাতে চান না৷ লাভ জিহাদের অভিযোগ তুলে তাকে ও তার স্বামী রশিদকে চরম হেনস্তা করা হয়েছে৷ আর নয়৷ এবার সুখের সময়৷ পিঙ্কি গর্ভপাতে তার সন্তানকে হারিয়েছে এক বছর পেরিয়ে গেল। তার স্বামী রশিদ তখন তাকে সান্ত্বনা দিতে পারেননি৷ তিনি উত্তরপ্রদেশের বেআইনি ধর্মান্তরকরণ আইন, ২০২০-এর অধীনে তখন কারাগারে ছিলেন৷ এই আইন 'লাভ জিহাদ আইন' হিসাবে পরিচিত৷ পিঙ্কিকে জোরপূর্বক ধর্মান্তরিত করা এবং বিয়ে করার অভিযোগে তাকে জেলে দেওয়া হয়েছিল৷ কিন্তু অবশেষে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন৷ লাভ জিহাদের নামে মুসলিম যুবকদের যে হয়রান করা হচ্ছে, তার প্রমাণ পিঙ্কি-রশিদের এই ঘটনা৷ এখন পিঙ্কি এবং রশিদ দেরাদুনে তাদের জীবন পুনরায় গড়তে ব্যস্ত৷ উত্তরাখণ্ডের এই শহর যেখানে তারা ২০১৯ সালে প্রথম প্রেমে পড়েছিল এবং তাদের বাকি জীবন একসঙ্গে কাটানোর শপথ করেছিল। এই দম্পতির অগ্নিপরীক্ষা শুরু হয়েছিল গত বছরের ৫ ডিসেম্বর, যখন তারা তাদের বিয়ে নিবন্ধন করার চেষ্টা করেছিল৷ ওই দিন রশিদকে পুলিশ ধরে নিয়ে বিচার বিভাগীয় হেফাজতে রাখে। প্রমাণের অভাবে ১৫ দিন পর তাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তাদের জীবন ইতিমধ্যেই উলটপালট হয়ে গিয়েছে।
পিঙ্কির মতে, হিন্দু দক্ষিণপন্থী গোষ্ঠী বজরং দলের সদস্যরা তাকে ধাক্কা দেয় এবং হেনস্থা করে৷ যদিও সে জানিয়েছিল, সে তার স্বাধীন ইচ্ছায় মুসলিম পুরুষকে বিয়ে করেছে এবং তিন মাসের গর্ভবতী। এর পর তাকে একটি নারী নিকেতনে (নারী আশ্রয়কেন্দ্র) নিয়ে যাওয়া হয়৷ তিনি অভিযোগ করেন যে সেখানে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং তার গর্ভপাত হয়েছিল। পিঙ্কি ও রশিদের মামলাটি বিতর্কিত আইনের অধীনে ১১টি মামলার মধ্যে একটি যেখানে অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণের অভাবে ইউপি পুলিশ একটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত বন্ধের ইঙ্গিত দেয়। এই আইনে এ পর্যন্ত মোট ১০৮টি মামলা হয়েছে। পিঙ্কি এবং রশিদ বলছেন যে তারা দেরাদুনে স্থানান্তরিত হওয়ার পর থেকে শান্তিতে বসবাস করছেন৷ তাদের মোরাদাবাদে ফিরে যাওয়ার কোনও পরিকল্পনা নেই৷ সেখানে পিঙ্কির পরিবার থাকে। রশিদ জানান, আমাদের কখনও ফিরে যাওয়ার এবং মোরাদাবাদে বসতি স্থাপনের কোনও ইচ্ছে নেই। আমরা সেখানে শুধু ঘৃণা পেয়েছি৷ আব খুশ হোনে কি কোশিশ কর রহে হ্যায়…জো ছিনা থা, ও তো ছিন লিয়া। আব না হোনে দুঙ্গা অ্যায়সা (আমরা সুখী হওয়ার চেষ্টা করছি। আমাদের কাছ থেকে যা ছিনিয়ে নেওয়ার তা ছিনিয়ে নেওয়া হয়েছে। আর এমন হতে দেব না)৷আরও খবর
সংবাদপত্রের বিশ্বাসযোগ্যতা তুলে ধরতে দেশজুড়ে আইএনএস-এর নতুন প্রচার ‘ইঙ্ক ডাজন্ট লাই’
ফের চালু জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক, পুনরায় শুরু অমরনাথ যাত্রা
খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমাদানে আপ্লুত নয়ডার কিশোরীর পরিবার
রামলালার ছবি অবমাননা ও হিন্দু ভাবাবেগে আঘাত! মোদীর কেন্দ্র বারাণসীতে রাহুল, পাপ্পুদের বিরুদ্ধে এফআইআর
মৃত ঘোষণা করার পরই নড়েচড়ে উঠলেন মহিলা! রাস্তার গর্তে ঝাঁকুনিতেই চাঞ্চল্যকর ঘটনা
মৃত ঘোষণা করার পরই নড়েচড়ে উঠলেন মহিলা! রাস্তার গর্তে ঝাঁকুনিতেই চাঞ্চল্যকর ঘটনা
সংসদ চত্বরে ‘রাম মন্দিরে চুরির’ নাটক, নির্দল সাংসদ পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর
সংসদ চত্বরে ‘রাম মন্দিরে চুরির’ নাটক, নির্দল সাংসদ পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর
ই২০ পেট্রোলে কমবে গাড়ির মাইলেজ? নিতিন গড়করি ও পেট্রোলিয়াম মন্ত্রকের তথ্যের গরমিলে বিভ্রান্তি
ই২০ পেট্রোলে কমবে গাড়ির মাইলেজ? নিতিন গড়করি ও পেট্রোলিয়াম মন্ত্রকের তথ্যের গরমিলে বিভ্রান্তি
রাম মন্দিরে 'চুরি' নিয়ে পার্লামেন্টে অভিনব বিক্ষোভ: সাংসদ পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর
রাম মন্দিরে 'চুরি' নিয়ে পার্লামেন্টে অভিনব বিক্ষোভ: সাংসদ পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর
অন্ধ্রপ্রদেশে নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন প্রধানমন্ত্রী, অন্ধ্রের অর্থনীতিতে নতুন গতি
অন্ধ্রপ্রদেশে নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন প্রধানমন্ত্রী, অন্ধ্রের অর্থনীতিতে নতুন গতি
‘ভয় দেখিয়ে জেন জিকে থামানো যাবে না’, মোদি-শাহকে বার্তা রাহুল গান্ধীর
‘ভয় দেখিয়ে জেন জিকে থামানো যাবে না’, মোদি-শাহকে বার্তা রাহুল গান্ধীর
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
দিল্লির পর এবার কলকাতায় ককরোচ জনতা পার্টির মিছিলের ডাক, অনুমতি চেয়ে পুলিশকে ইমেল
দিল্লির পর এবার কলকাতায় ককরোচ জনতা পার্টির মিছিলের ডাক, অনুমতি চেয়ে পুলিশকে ইমেল
"রাম মন্দিরে চুরি ভারতীয়দের সততার চরম অধঃপতন": দুর্নীতির দায়ে মৃত্যুদণ্ডের সুপারিশ এলাহাবাদ হাইকোর্টের
"রাম মন্দিরে চুরি ভারতীয়দের সততার চরম অধঃপতন": দুর্নীতির দায়ে মৃত্যুদণ্ডের সুপারিশ এলাহাবাদ হাইকোর্টের
ইরানে ফের যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা