০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আবারও অমীমাংসিত বৈঠক,কৃষকদের মূল দাবি অধরাই

পুবের কলম, ওয়েবডেস্ক:  বৈঠকের পর বৈঠক! নির্যাস শূন্য। আরও একবার অমীমাংসিত ভাবেই শেষ হল কেন্দ্র এবং আন্দোলনরত কৃষক ইউনিয়নগুলির বৈঠক।

বলা বাহুল্য,  চলতি মাসেই আলোচনা করে ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে। ১৪ এবং ২২ ফেব্রুয়ারি পরপর দুবারব বৈঠক হওয়ার পরেও মেলেনি সমাধানসূত্র। অথচ মাত্র আট দিনের মধ্যে দু’টি দীর্ঘ বৈঠকের পরেও কেন্দ্র ও কৃষকদের দূরত্ব ঘোচেনি বলে জানিয়েছে সূত্র।

উল্লেখ্য, এখনও এমএসপির আইনি স্বীকৃতি-সহ মোট পাঁচটি দাবিতে আন্দোলন করছেন কৃষকরা। দীর্ঘদিন ধরে পাঞ্জাবে অনশন করেছেন কৃষক নেতা দাল্লেওয়াল। এমনকী সুপ্রিম কোর্টও কৃষকদের বিক্ষোভ নিয়ে কেন্দ্রকে বিঁধেছে। শীর্ষ আদালত একপ্রকার বলে দিয়েছে, কৃষক আন্দোলন দমন করার কোনও সদিচ্ছাই সরকারের নেই। দু’টি বৈঠকের পরেও কোনও সমাধানসূত্র না মেলায় আগামী ১৯ মার্চ আরও একটি বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সমাধান না মিললেও বৈঠকটিকে ‘গঠনমূলক’ বলেই মনে করছেন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধিরা।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলা বললে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয়, তবে হিন্দি বা উর্দু বললে পাকিস্তানে পাঠান! বাংলাদেশে পুশব্যাক নিয়ে সংসদের সরব শতাব্দী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আবারও অমীমাংসিত বৈঠক,কৃষকদের মূল দাবি অধরাই

আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার