১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তন্ত্র সাধনার জের, নাবালিকা ভাইঝিকে  বলি দেওয়ার অভিযোগ উঠল তান্ত্রিক পিসির বিরুদ্ধে 

REPRESENTATIVE IMAGE

পুবের কলম, ওয়েব ডেস্ক: তন্ত্রসাধনার নামে নিজের নাবালিকা ভাইঝিকে বলিদানের চেষ্টার অভিযোগ উঠল তান্ত্রিক পিসির বিরুদ্ধে।

উল্লেখ্য, তন্ত্র সাধনার জন্য নিজের নাবালিকা ভাতিজিকেই ভুলিয়ে ভালিয়ে বাড়ি থেকে তারাপীঠ মন্দিরে নিয়ে যায় তার পিসি। বলিদানের জন্য প্রস্তুত করা হয় বালিকাকে! তবে এত চেষ্টা করেও কোনও লাভ হল না।

পুলিশের তৎপরতায় চারদিন পর উদ্ধার করা হল ১১ বছরের মেয়েকে। বোলপুরের এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ‘তান্ত্রিক’ পিসিকে।

গত ১৮ তারিখ বোলপুর থানার অন্তর্গত তাতারপুর কলোনি এলাকায় এক নাবালিকা নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয় থানায়।

ওইদিন বিকালের পর থেকেই মামনি সরকার নামে ওই মেয়ের খোঁজ পাচ্ছিল না পরিবার। তিনদিন ধরে আত্মীয়-স্বজন থেকে শুরু করে বন্ধু-বান্ধবীদের বাড়িতে খোঁজাখুঁজির পরেও সন্ধান না মেলায় ২১ তারিখ অবশেষে শুক্রবার বোলপুর থানায় পুলিশের দ্বারস্থ হন নিখোঁজ মেয়েটির পরিবার। নাবালিকার বাবা নীরেন সরকার জানান, বুধবার অন্য দিনের মতো বাড়ির সামনেই খেলা করছিল মেয়ে মামনি। সন্ধ্যা গড়াতেই নিখোঁজ হয় তার মেয়ে। পরিবারের সদস্যদের অনুমান, তাদের মেয়েকে অপহরণ করা হয়েছে।

অভিযোগ পেয়ে তৎপরতার সঙ্গে তদন্তে নামে পুলিশ। বোলপুর, শান্তিনিকেতন, শান্তিনিকেতন মহিলা থানা, পাড়ুই থানা-সহ ছয়টি টিম তৈরি করে নিখোঁজ নাবালিকার সন্ধানে তল্লাশি শুরু হয়।

বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুরজিৎ কুমার দে জানান, পুলিশ কুকুর নামিয়েও তল্লাশি চালানো হয়। অবশেষে লক্ষাধিক পর্যটকের ভিড়ের মধ্যেও শনিবার রাত্রে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে বীরভূমের তারাপীঠ এলাকা থেকে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ওই নাবালিকার পিসি রেখা সরকার।

পুলিশ তদন্তে জানতে পেরেছে, নাবালিকার পিসিই তাঁর ভাইঝিকে ভুল বুঝিয়ে নিয়ে চলে যায় তারাপীঠ মন্দিরে। স্থানীয় সূত্রে আলো জানা যায়, ওই নাবালিকার পিসি তারাপীঠে তন্ত্র সাধনার কাজ করেন। তারাপীঠ মন্দিরের প্রায় ৪২ বছর ধরে রয়েছেন। তবে নাবালিকাকে নিয়ে কোনও বিপদ ঘটানোর আগেই শনিবার রাতে বোলপুর থানার পুলিশ ওই নাবালিকাকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পেরেছে। পিসিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ।

মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে আপ্লুত বাবা নীরেন সরকার। তিনি বলছেন, “আমাকে না জানিয়ে মেয়েকে যে তার পিসি এমনভাবে নিয়ে চলে যাবে, বুঝতে পারিনি। বুঝতেই পারছিলাম না মেয়ে কীভাবে হঠাৎ নিখোঁজ হল। বড় বিপদ ঘটতে পারত। তবে পুলিশ মেয়েকে উদ্ধার করেছে। পুলিশকে কুর্নিশ জানাই।”

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তন্ত্র সাধনার জের, নাবালিকা ভাইঝিকে  বলি দেওয়ার অভিযোগ উঠল তান্ত্রিক পিসির বিরুদ্ধে 

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, রবিবার