১৯ জানুয়ারী ২০২৬, সোমবার, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফের রেভান্নার পাসপোর্ট বাতিলের আর্জি, মোদিকে দ্বিতীয় চিঠি দিলেন সিদ্দারামাইয়া

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের প্রধানমন্ত্রীকে প্রজ্জ্বল রেভান্নার পাসপোর্ট বাতিলের আর্জি জানালেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে পাসপোর্ট বাতিলের আবেদন জানিয়েছিলেন তিনি। ফের একবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, গতমাসে প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই দেশ থেকে পালিয়ে যান তিনি। প্রজ্জ্বলের বিরুদ্ধে বেশ কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ইতিমধ্যেই আন্তর্জাতিক লুক আউট নোটিস জারি হয়েছে তাঁর বিরুদ্ধে।

এদিকে অভিযুক্ত বিজেপি প্রার্থীকে বাগে পেতে চেষ্টা চালাচ্ছে প্রশাসন। তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টাও চলছে বলে জানা গিয়েছে। তবে যদি প্রজ্জ্বলের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়। তবে তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে আসা সহজ হবে বলেই মনে করছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। যে কারণেই দ্বিতীয়বার মোদিকে চিঠি লিখে পাসপোর্ট বাতিলের আর্জি জানালেন সিদ্দারামাইয়া।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের রেভান্নার পাসপোর্ট বাতিলের আর্জি, মোদিকে দ্বিতীয় চিঠি দিলেন সিদ্দারামাইয়া

আপডেট : ২৩ মে ২০২৪, বৃহস্পতিবার