২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে ১ ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর স্বাভাবিক হোয়াটসঅ্যাপ

পুবের কলম ওয়েবডেস্ক:  অবশেষে ১ ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর স্বাভাবিক হল হোয়াটসঅ্যাপ পরিষেবা। মঙ্গলবার ভারত, ইতালি, তুরষ্ক সহ বিশ্বের একাধিক দেশে থমকে যায় মেটা নিয়ন্ত্রিত বিশ্বের অন্যতম জনপ্রিয় এই  ম্যাসেজিং অ্যাপের পরিষেবা। অনলাইন টুল ডাউন  ডিটেক্টর ঠিক বেলা ১২ টা বেজে ৭ মিনিট নাগাদ লক্ষ করে কিছু সমস্যা  হচ্ছে এই মেসেজিং অ্যাপে।

ট্যুইটারে ট্রেন্ডিং হয় check on #Whatsapp । হ্যাকিংয়ের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেননা সাইবার বিশেষজ্ঞরা। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এধরনের ঘটনা ইউরোপে ঘটলে ৭২ ঘণ্টার মধ্যে মেটাকে বিবৃতি দিতে হত। ভারতে প্রায় ২ ঘণ্টা হোয়াটসঅ্যাপ বন্ধ ছিল, তাহলে কেন বিবৃতি দেওয়া হবে না?  উঠছে এই প্রশ্নও।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে সেই অভিযোগ। অনেকেই জানিয়েছেন, হোয়াটস্যাপ গ্রুপে পাঠানো বার্তা ডেলিভার হচ্ছে না। কেউ আবার বলেছেন, ব্যক্তিগত ভাবে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তা সিঙ্গল টিক থেকে ডবল টিক হচ্ছে না। ম্যাসেজ ডেলিভার্ড হলে  যে ব্লু টিক দেখা যায় তাও দেখা যাচ্ছেন।থমকে যায় নানা গুরুত্বপূর্ণ কাজও।

সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবশেষে ১ ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর স্বাভাবিক হোয়াটসঅ্যাপ

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, মঙ্গলবার