পুবের কলম ওয়েবডেস্কঃ তুরস্ক ও রাশিয়ার হুমকি উপেক্ষা করেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগ দিতে আনুষ্ঠানিক আবেদন জানাল ফিনল্যান্ড ও সুইডেন। বুধবার ন্যাটো জোটের সদর দফতরে আবেদনপত্র হস্তান্তর করা হয়। ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে দেশ দু’টি। আনুষ্ঠানিক আবেদনের ফলে তা অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে।
কয়েক সপ্তাহের মধ্যে এই আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে অনেকেই আশা করছেন। ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে আবেদনপত্রের চিঠি জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গের কাছে হস্তান্তর করেন সুইডিশ ও ফিনিশ রাষ্ট্রদূত। এরপর ন্যাটো মহাসচিব বলেন, ‘এটি এক ঐতিহাসিক মুহূর্ত, যা আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে।’ স্টলটেনবার্গ বলেন, ‘ন্যাটোতে যোগদানের জন্য ফিনল্যান্ড এবং সুইডেনের আবেদনকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনারা আমাদের ঘনিষ্ঠ অংশীদার, এবং ন্যাটোতে আপনার সদস্যপদ আমাদের যৌথ নিরাপত্তা বৃদ্ধি করবে।’ ন্যাটো মনে করে ফিনল্যান্ড ও সুইডেন জোটভুক্ত হলে বাল্টিক সাগরে নিরাপত্তা জোরদার হবে। দেশ দুইটির এই আবেদন জোটভুক্ত ৩০ দেশের পার্লামেন্টে অনুমোদিত হতে হবে। এই প্রক্রিয়ায় এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। তবে গত কয়েক দিন ধরে ন্যাটো সদস্য তুরস্ক বলে আসছে তারা ন্যাটো ও সুইডেনকে সদস্যপদ দেওয়াকে সমর্থন দেবে না। এ বিষয়ে স্টলটেনবার্গ বলেন, ‘আমরা সবসমস্যার মধ্য দিয়ে কাজ করতে এবং দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।’ অন্য মিত্রদের জোরালো সমর্থন রয়েছে বলে জানান তিনি। ইতিমধ্যেই, এ নিয়ে আপত্তি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ রাশিয়ার ক্ষোভকে আরও উসকে দেবে। কারণ, পুতিন আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোয় যোগ দিলে তার ফল হবে ভয়াবহ।ন্যাটোয় যোগদানের আবেদন করল ফিনল্যান্ড এবং সুইডেন
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ মে ২০২২, ১৫:৪০
আরও খবর
প্রথমবার রুশ ড্রোন ভূপাতিত করল পোল্যান্ড
বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি? জানুন
ন্যাটো সদস্যরা খরচ না করলে আমেরিকা সুরক্ষা দেবে না: ট্রাম্প
ইউক্রেন ন্যাটোর সদস্য হবেই, যুদ্ধের আবহে দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ