১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

 ইরানে মাদক নিরাময় কেন্দ্রে আগুন, নিহত ২৭

পুবের কলম,ওয়েবডেস্ক: ইরানের উত্তরাঞ্চলের একটি মাদক নিরাময় কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন ২৭ জন। আহত হয়েছেন আরও ১৬ জন, যাদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলানের ডেপুটি গভর্নর মুহম্মদ জালাই জানিয়েছেন, গিলান প্রদেশের ল্যাঙ্গারুড শহরের একটি মাদক নিরাময় কেন্দ্রে আগুনে এই হতাহতের ঘটনা ঘটে। জালাই বলেন, ‘আহত সবার অবস্থাই গুরুতর।’ তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। প্রদেশটির প্রধান বিচারক ইসমায়েল সাদেগি দুর্ঘটনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন। মাদক নিরাময় কেন্দ্রটিতে ৪০ জনের চিকিৎসার ব্যবস্থা ছিল। ইসমায়েল সাদেগি বলেন, ‘এ ঘটনায় সন্দেভাজন কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে মাদক নিরাময় কেন্দ্রটির ম্যানেজারও রয়েছে।’ আগুনে মাদক নিরাময় কেন্দ্রটির ছাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

 ইরানে মাদক নিরাময় কেন্দ্রে আগুন, নিহত ২৭

আপডেট : ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার