১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দাবানল: অস্কার মনোনয়ন ঘোষণা পিছল

বিশেষ প্রতিবেদনঃ লস অ্যাঞ্জেলেস এলাকায় ভয়াবহ দাবানলের কারণে এ বছরের অস্কার মনোনয়ন ঘোষণা দুই দিন পিছিয়ে গেছে। ১৭ জানুয়ারি অস্কার মনোনয়নের ঘোষণার কথা থাকলেও এই ঘোষণা ১৯ জানুয়ারি করা হবে। দাবানলের কারণে ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রায় ১০ হাজার অ্যাকাডেমি সদস্যের ভোটের সময়সীমাও দুই দিন বাড়িয়ে ১৪ জানুয়ারি পর্যন্ত করা হয়।

এখন পর্যন্ত লস অ্যাঞ্জেলেস দাবানলে বহু সেলেব্রিটি তাদের ঘরবাড়ি হারিয়েছেন। এদের মধ্যে রয়েছেন-অস্কার অনুষ্ঠানের উপস্থাপক বিলি ক্রিস্টাল, প্যারিস হিলটন, জেমস উডস ও মাইলস টেলার। অ্যাওয়ার্ডস’র প্রধান নির্বাহী বিল ক্রেমার এক চিঠিতে বলেছেন, দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে ভয়াবহ দাবানলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাতে চাই। আমাদের অনেক সদস্য এবং শিল্প সহকর্মীরা লস অ্যাঞ্জেলেস অঞ্চলে বাস করেন এবং কাজ করেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সম্ভল সহিংসতা: এএসপি অনুজ চৌধুরি-সহ ২০ পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ আদালতের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দাবানল: অস্কার মনোনয়ন ঘোষণা পিছল

আপডেট : ১৪ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার