পুবের কলম, ওয়েবডেস্ক: নেপালের কাঠমান্ডু থেকে তুরস্কের ইস্তাম্বুলগামী টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে মাঝ আকাশে ইঞ্জিনে আগুন লেগে আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করান পাইলট। সূত্রের খবর, ২৩৬ জন যাত্রী নিয়ে উড়ানরত বিমানের ডানদিকের ইঞ্জিনে হঠাৎ আগুন দেখা যায়। তবে পাইলটের তৎপরতা ও দ্রুত পদক্ষেপে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়। নিরাপদে অবতরণের পর যাত্রীদের অক্ষত অবস্থায় নামিয়ে আনা হয়েছে। ঘটনায় বিমানবন্দরে সাময়িকভাবে চরম উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
মাঝ আকাশে আগুন আতঙ্ক, কলকাতা বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইন্সের জরুরি অবতরণ
-
কিবরিয়া আনসারি - আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার
- 70
সর্বধিক পাঠিত

































