১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ বালককে বিবস্ত্র করে নির্যাতন, বিহারে প্রকাশ্যে নির্মমতা

পুবের কলম ওয়েবডেস্ক: নির্মমতা বিহারে। দোকান থেকে চকলেট চুরির অভিযোগে পাঁচ বালককে বিবস্ত্র করে ঘোরানো হল এলাকায়। নির্মমতা এখানেই থামেনি, প্রকাশ্যে এসেছে আরও করুণ দৃশ্য। বিবস্ত্র করার পাশাপাশি কোমরে দড়ি পড়িয়ে খালি গায়ে জুতোর মালা ঝুলিয়ে তাদের এলাকায় ঘোরানো (প্যারেড) হয়।

এমনকী ওই অবস্থায় প্রত্যেককে পুরো বাজার চত্বর ঘোরানো হয়। এমনই নির্মম ঘটনা ঘটেছে নীতিশ রাজ্যের সীতামারহির মাল্লাহী গ্রামে। সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সীতামারহির মাল্লাহী এলাকার একটি দোকানে না বলে চকলেট নেয় পাঁচ বালক।

আরও পড়ুন: দলবিরোধী কার্যকলাপ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সিংকে বহিষ্কার করল বিজেপি

ঘটনার সময় পাঁচ জনকেই ধরে ফেলে দোকান মালিক। তারপরই ওই বালকদের অমানবিক ভাবে হেনস্থা করেন দোকান মালিক। তারা ভুল স্বীকার করলেও তাদের নির্যাতন করা হয় বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

আরও পড়ুন: বিহারে মুসলিম বিধায়কের সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেল!

তাতে দেখা গিয়েছে, পাঁচ বালককে ‘চোর’ অপবাদ দিয়ে মুখে চকের দাগ লেপে দেওয়া হয়। হাতে লাঠি নিয়ে ওই পাঁচ বালককে ক্যামেরার সামনে তাদের নিজের ও বাবার নাম বলতে বাধ্য করা হয়। তারপর জুতোর মালা পড়িয়ে গোটা বাজার ঘোরানো হয় তাদের।

আরও পড়ুন: বিহারে মর্মান্তিক দুর্ঘটনা: বাড়ির ছাদ ভেঙে একই পরিবারের ৫ জনের মৃত্যু

দোকান মালিকের অমানবিক আচরণে এক বালক বলে, “একটা মাত্র চকলেট নিয়েছিলাম। আমরা চুরি করিনি।” এই ঘটনা সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। অমানবিক আচরণে পুলিশি ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও চাপের মুখে দোকান মালিক সহ আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ইরান ছাড়ার জরুরি সতর্কতা যুক্তরাষ্ট্রের, নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাঁচ বালককে বিবস্ত্র করে নির্যাতন, বিহারে প্রকাশ্যে নির্মমতা

আপডেট : ৬ জুন ২০২৫, শুক্রবার