০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাহারানপুরে একই পরিবারের পাঁচজনের রহস্যমৃত্যু! উদ্ধার দম্পতি ও দুই সন্তানসহ বৃদ্ধার রক্তাক্ত দেহ

পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় একই ঘর থেকে এক দম্পতি, তাঁদের দুই সন্তান এবং বৃদ্ধা মায়ের গুলিবিদ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে সারসাওয়া থানা এলাকার কৌশিক বিহার কলোনিতে এই নৃশংস ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন পেশায় ল্যান্ড সার্ভেয়ার অশোক রাঠি (৪০), তাঁর স্ত্রী অজন্তা (৩৭), মা বিদ্যাবতী (৭০) এবং দুই ছেলে কার্তিক (১৬) ও দেব (১৩)। কার্তিক ও দেব যথাক্রমে একাদশ ও দশম শ্রেণির ছাত্র ছিল। অশোক রাঠি নকুর তহসিলে কর্মরত ছিলেন। বাবার মৃত্যুর পর তিনি অনুকম্পাভিত্তিতে এই চাকরিটি পেয়েছিলেন।

সাহারানপুরের সিনিয়র সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ (SSP) আশীষ তিওয়ারি জানিয়েছেন, একটি বন্ধ ঘর থেকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়। প্রতিটি দেহের মাথায় গুলির ক্ষত রয়েছে এবং খুব কাছ থেকে গুলি চালানো হয়েছে বলে প্রাথমিক অনুমান। সবথেকে রহস্যজনক বিষয় হলো, অশোক রাঠির দেহের পাশ থেকে তিনটি লোড করা পিস্তল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি দেশি প্রযুক্তিতে তৈরি এবং সেগুলির লাইসেন্স ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: প্রেমের সম্পর্কে আপত্তি পরিবারের, প্রেমিক যুগলকে পিটিয়ে খুন উত্তরপ্রদেশে

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান ডিআইজি অভিষেক সিং, এসএসপি আশীষ তিওয়ারি এবং এসপি (রুরাল) সাগর জৈন। সঙ্গে ছিল ফরেনসিক বিশেষজ্ঞ ও ডগ স্কোয়াড। সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে বাড়িটি আপাতত সিল করে দিয়েছে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পরিবারের সদস্যদের গতিবিধি ও বহিরাগত কারও প্রবেশ ঘটেছিল কি না, তা জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন: দাম্পত্য কলহে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা দম্পতির

একই ঘর থেকে পিস্তলসহ পাঁচজনের দেহ উদ্ধার হওয়ায় ঘনীভূত হচ্ছে রহস্য। এটি কি পারিবারিক বিবাদের জেরে কোনো চরম সিদ্ধান্ত, নাকি এর নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ। সবকটি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ এবং সময় জানা যাবে বলে জানিয়েছে প্রশাসন।

আরও পড়ুন: মেয়ের মৃত্যুশোকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা হাওড়ার দম্পতির, লঞ্চ কর্মীদের চেষ্টায় উদ্ধার

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাহারানপুরে একই পরিবারের পাঁচজনের রহস্যমৃত্যু! উদ্ধার দম্পতি ও দুই সন্তানসহ বৃদ্ধার রক্তাক্ত দেহ

আপডেট : ২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার