পুবের কলম, ওয়েবডেস্ক: বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করার পর মুহাম্মদ শামিকে নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী পায়েল ঘোষ। দক্ষিণী এই অভিনেত্রী জানিয়েছিলেন তিনি শামিকে বিবাহ করতে চান। যা নিয়ে নেট দুনিয়ায় উত্তাল হয়েছিল। এবার এক আরও বড় বোমা ফাটালেন পায়েল। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের সঙ্গে ৫ বছরের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেন দক্ষিণী এই অভিনেত্রী।
সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ইরফান পাঠানের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে পায়েল জানিয়েছেন, ‘ইরফানের সঙ্গে আমার পাঁচ বছরের সম্পর্ক ছিল । আমাদের দুজনের ছাড়াছাড়ি হওয়ার পর আমি সম্পর্কটা অনুভব করতে পেরেছি। বছরের পর বছর আমি কাজ করতে পারি নি।’ গৌতম গম্ভীরও যে পায়েলের প্রেমে অন্ধ ছিলেন সেটাও জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেছেন গৌতম গম্ভীর নাকি সময় সময় তাকে মিসড কল করতেন। কিন্তু তিনি যে শুধুমাত্র ইরফান পাঠানের প্রেমেই অন্ধ ছিলেন সেটাই জানালেন পায়েল। জানিয়েছেন, ‘আমার পিছনে তো অনেকেই পড়েছিলেন, কিন্তু আমি শুধুমাত্র এই ইরফানকে ভালবাসতাম। ইরফান ছাড়া আমি আর কাউকে দেখতে পেতাম না। ইরফান কে সবার সম্পর্কে বলতাম সবকিছু তাকে দেখাতাম। আমি শুধু ইরফানকেই ভালোবেসেছিলাম, আর কাউকে নয়। ‘





























