১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তেলেঙ্গানায় বিজেপি থেকে পদত্যাগ প্রাক্তন সাংসদের, যোগ দিতে পারেন কংগ্রেসে

পুবের কলম, ওয়েবডেস্ক:  বিধানসভা নির্বাচনের আগে তেলঙ্গানায় বড়সড় ধাক্কা গেরুয়া শিবিরে। বিজেপি থেকে পদত্যাগ করলেন বিবেক ভেঙ্কটস্বামী, যোগ দিতে পারেন কংগ্রেস। প্রাক্তন সাংসদ, বিজেপি ইশতেহার কমিটির চেয়ারম্যান বিবেক ভেঙ্কটস্বামী বুধবার দল থেকে পদত্যাগ করেছেন। তিনি তাঁর পদত্যাগ পত্র বিজেপি রাজ্য সভাপতি জি কিষান রেড্ডির কাছে পাঠিয়ে দিয়েছেন। বিবেক তাঁর চিঠিতে জানিয়েছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে, আমি বিজেপি থেকে পদত্যাগ করছি। আমার মেয়াদে আপনার সমর্থনের জন্য ধন্যবাদ।’

সূত্রের খবর, রাহুল গান্ধির উপস্থিতিতে বিবেক ভেঙ্কটস্বামী কংগ্রেসে যোগদান করতে পারেন। হায়দরাবাদের একটি হোটেলে রাহুলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ভেঙ্কটস্বামীর কংগ্রেসে যোগদানের কথা ঘোষণা করা হতে পারে।

জানা গেছে যে, তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির (টিপিসিসি) সভাপতি এ রেভান্থ রেড্ডি বিবেকের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাকে কংগ্রেসে যোগ দেওয়ার কথা বলেছেন। বিবেকের ছেলে বংশী কৃষ্ণকে চেন্নুর কেন্দ্র থেকে কংগ্রেসের মনোনয়ন দেওয়া হতে পারে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তেলেঙ্গানায় বিজেপি থেকে পদত্যাগ প্রাক্তন সাংসদের, যোগ দিতে পারেন কংগ্রেসে

আপডেট : ১ নভেম্বর ২০২৩, বুধবার