১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরান-বিরোধী প্রস্তাব তুলল ৪ পশ্চিমা দেশ

পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানের পরমাণু কর্মসূচির নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-র নির্বাহী বোর্ডে একটি প্রস্তাব উত্থাপন করেছে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ। মঙ্গলবার ভিয়েনায় আইএইএ-র সদর দফতরে প্রস্তাবটি উত্থাপন করা হয়। আমেরিকা-ব্রিটেন-ফ্রান্স ও জার্মানি তাদের প্রস্তাবে বলে, ইরানের তিনটি স্থাপনায় ইউরেনিয়ামের অস্তিত্ব পাওয়া গেলেও এ সম্পর্কে আইএইএ-র প্রশ্নের সদুত্তর দেয়নি তেহরান। এতে আরও বলা হয়, আইএইএ-র পক্ষ থেকে বারবার যোগাযোগ করা সত্ত্বেও এ সম্পর্কে ইরান কোনও ব্যাখ্যা দেয়নি যা গভীর উদ্বেগের কারণ হয়েছে।

সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাম্প্রতিক প্রতিবেদনে ইরানের ওই তিন স্থাপনা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে প্রস্তাবটিতে দাবি করা হয়। আইএইএ-র নির্বাহী বোর্ডের সভা সোমবার শুরু হয়েছে এবং তা শুক্রবার পর্যন্ত চলবে। প্রস্তাবটি নিয়ে আলোচনা শেষে এটি পাস করার চেষ্টা করা হবে। তবে প্রস্তাবে ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টিকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর কথা বলা হয়নি। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ সোমবার বলেছিলেন, আণবিক শক্তি সংস্থার সভায় গৃহীত সিদ্ধান্ত দেখে ইরান পালটা যথাযথ ব্যবস্থা নেবে।

এ ছাড়া রবিবার এক ট্যুইটার বার্তায় ইরানের বিদেশমন্ত্রী আমির-আধুল্লাহিয়ান লিখেছিলেন, ‘যারা আইএইএ’তে ইরান-বিরোধী প্রস্তাব আনতে যাচ্ছে এর যেকোনও পরিণতির দায় তাদেরকে নিতে হবে।’

সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরান-বিরোধী প্রস্তাব তুলল ৪ পশ্চিমা দেশ

আপডেট : ৮ জুন ২০২২, বুধবার