১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত রানি এলিজাবেথের নামে ফরাসি বিমানবন্দর  

পুবের কলম,ওয়েবডেস্ক: ফ্রান্সের একটি বিমানবন্দরের নাম পরিবর্তন করা হচ্ছে। ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের সম্মানে তাঁর নামে বিমানবন্দরটির নামকরণ করা হচ্ছে। ফরাসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বিমানবন্দরটি ফ্রান্সের উত্তরাঞ্চলীয় লে টুকেট শহরে অবস্থিত। প্রয়াত রানির নামে বিমানবন্দরটির নামকরণের বিষয়ে গত সোমবার ব্রিটিশ রাজার কাছ থেকে সম্মতি পায় ফ্রেঞ্চ শহর কর্তৃপক্ষ। বিমানবন্দরটির বর্তমান নাম ‘লে টুকেট-প্যারিস-প্লেজ আন্তর্জাতিক বিমানবন্দর’। নতুন নাম হচ্ছে, ‘এলিজাবেথ দ্বিতীয় লে টুকেট-প্যারিস-প্লেজ আন্তর্জাতিক বিমানবন্দর’। নতুন নামকরণের পর বিমানবন্দরটি কবে উদ্বোধন করা হবে তা এখনও ঠিক হয়নি। প্রসঙ্গত, গত বছরের ৮ সেপ্টেম্বর ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা যান। তাঁর মৃত্যুর ছয় দিন পর ব্রিটিশ রাজার কাছে বিমানবন্দরের নামকরণ সংক্রান্ত একটি প্রস্তাব পাঠিয়েছিল ফ্রান্স। ফ্রান্সের লে টুকেট শহর কর্তৃপক্ষ বলেছে, রাজা তৃতীয় চার্লস লে টুকেটের মেয়রের প্রস্তাব গ্রহণ করেছেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রয়াত রানি এলিজাবেথের নামে ফরাসি বিমানবন্দর  

আপডেট : ২৩ অগাস্ট ২০২৩, বুধবার