১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নিজামুদ্দিন দরগায় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, ভাইরাল ভিডিয়ো

পুবের কলম,ওয়েবডেস্ক:  প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে ভারতে এসেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো।  ২৬ জানুয়ারির দিনব্যাপী অনুষ্ঠান শেষে রাতে নিজামুদ্দিন দরগায় যান ইমানুয়েল ম্যাক্রোঁ ও এস জয়শংকর। সঙ্গে ছিলেন দু’দেশের একাধিক আধিকারিকও।

নিজামুদ্দিন দরগায় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, ভাইরাল ভিডিয়োসেখানে তাঁর জন্য বিশেষ ‘কাওয়ালি’রও আয়োজন করা হয়, মেঝেয় বসেই তা বিভোর হয়ে শুনতে দেখা যায় ম্যাক্রোঁ’কে। আধিকারিকরা জানিয়েছেন যে শুক্রবার রাত ৯ টা ৪৫ মিনিট নাগাদ নিজামুদ্দিন দরগায় যান ফ্রান্সের প্রেসিডেন্ট এবং ভারতের বিদেশমন্ত্রী। সেখানে ৩০ মিনিটের বেশি সময় কাটিয়েছেন তাঁরা। ম্যাক্রোঁর একাগ্রচিত্তে কাওয়ালি শোনার ভিডিয়ো সামাজিক মাধ্যমে প্রকাশিত হতেই দাবানলের মতো ছড়িয়ে পরে।

ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাটিতে বসে রয়েছেন  ম্যাক্রোঁ। তাঁর পাশে বসে ফ্রান্সের অন্যান্য প্রতিনিধিরা। উল্টেদিকে  বসে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর গলায় লাল চাদর জড়ানো।

বাকিদের গোলাপি চাদরে দেখা গেলেও, ফ্রান্সের প্রেসিডেন্টের গলায় ছিল নীল রঙের চাদর। এর আগে,ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে স্বাগত জানান।

২৬ জানুয়ারি ম্যাক্রোঁকে আমন্ত্রণ জানিয়ে নৈশভোজের আয়োজন করেছিলেন  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফরাসি প্রেসিডেন্টের পাতে ছিল একেবারে ভারতীয় খানাপিনা। সেসব খাবার পরিতৃপ্তি করে খায়  ম্যাক্রোঁ। ছিল সর্ষের শাক, ভুট্টার রোটি, কেশর বাদাম শেরবা, পুদিনা রায়তা, ছানার পাতুরি, বাগান-ই-সাবজ, অঞ্জির কোফতা আর ডাল দেরা। এছাড়াও মেনুতে অন্তর্ভুক্ত ছিল গাজর নাজাকাট (গাজরের সঙ্গে ডার্ক চকোলেট, দুধ দিয়ে বানানো একটি রেসিপি), ফিরনি মিললে ফেউইল্লে (ফরাসি একটি ডিশের সঙ্গে ভারতীয় স্বাদের মেলবন্ধনে তৈরি একটি ডিশ), টাটকা ফল, কাওয়া/ কফি।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিজামুদ্দিন দরগায় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, ভাইরাল ভিডিয়ো

আপডেট : ২৭ জানুয়ারী ২০২৪, শনিবার